IPL Auction 2022: কেমন আছেন জানালেন আইপিএল-এর নিলামকারী হিউজ এডমিডাস, ভিডিও বার্তায় নিজেই দিলেন সেই খবর

কেমন আছেন জানালেন আইপিএল-এর নিলামকারী হিউজ এডমিডাস, ভিডিও বার্তায় নিজেই দিলেন সেই খবর

প্রথম দিনের আইপিএল নিলামের মাঝ পথে হঠাৎই মুখ থুবড়ে পড়ে যান সঞ্চালক হিউজ এডমিডাস। তড়িঘড়ি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, জানা যায় অভ্যন্তরীন বা কোনও জটিল সমস্যায় তিনি আক্রন্ত নন, তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করা হয়েছিল দ্বিতীয় দিনের নিলামে নিজের মঞ্চ আলোকিত করবেন হিউজ কিন্তু এ দিন তাঁর পরিবর্তে দেখা যায় চারু শর্মাকে, যিনি প্রথম দিনের নিলামের বাকি অংশ এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

IPL Auction 2022: কেমন আছেন জানালেন আইপিএল-এর নিলামকারী হিউজ এডমিডাস, ভিডিও বার্তায় নিজেই দিলেন সেই খবর

প্রবীন এই নিলামকারীর শরীরী অবস্থার খবর জানার জন্য শনিবার থেকেই উৎসুক ছিল গোটা বিশ্ব। বিসিসিআই-এর তরফ থেকে তিনি সুস্থ আছেন জানানো হলেও চিন্তার ভাঁজ মিটছিল না ক্রীড়াপ্রেমীদের কপাল থেকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন বহু মানুষ। তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত প্রত্যেককে আশ্বস্থ করে আইপিএল-এর মিডিয়া টিমকে একটি ভিডিও বার্তা দিয়েছেন হিউজ। সেই ভিডিও বার্তাটি নিজেদের টুইটারে শেয়ার করেছে আইপিএল মিডিয়া টিম।

নিজের ভিডিও বার্তায় এই ব্রিটিশ নিলামকারী বলেছেন, "আমি দুঃখিত আজ আপনাদের মধ্যে উপস্থিত থাকতে না পারায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ভাল আছি কিন্তু নিজের একশো শতাংশ আজকে আমি দিতে পারতাম না, সেটা অবিচার হত বিসিসিআই, আইপিএল, বিডার এবং সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উপর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা আমার আরোগ্য কামনা করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।"

তাঁর পরিবর্তে আইপিএল-এর নিলামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চারু শর্মা। নিজের ভিডিও বার্তায় তাঁকে বিশেষ ভাবে ধন্যবদা জানিয়েছেন হিউজ এডমিডাস। তিনি বলেছেন, "আমি চারুর কাছে কৃতজ্ঞ এত কম সময়ে দায়িত্ব তুলে নেওয়ার জন্য। দ্য শো মাস্ট গো অন। আপনাদের সঙ্গে আবার দেখা করার ইচ্ছা রয়েছে কিন্তু এই সময়ে বিডিং-এর জন্য আপনাদের শুভেচ্ছা রইল।"

দুই দিন ধরে চলছে ২০২২ আইপিএল জন্য বেঙ্গালুরুতে আয়োজিত মেগা নিলাম। নিলামে ১৫.২৫ কোটি টাকা দর পেয়ে চোখ টেনেছেন ঈশান কিষান। চলতি নিলামে এখনও পর্যন্ত তিনিই সব থেকে মূল্যবান ক্রয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+