করোনা লকডাউনের মাঝে ভারতীয় ক্রিকেটারের বাড়িতে চুরির চেষ্টা
করোনা লকডাউনে গোটা দেশ এখন গৃহবন্দি। দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন জারি রয়েছে। এই করোনা লকডাউনের মাঝে ভারতীয় ক্রিকেটারের বাড়িতে চুরির চেষ্টা
করোনা লকডাউনে গোটা দেশ এখন গৃহবন্দি। দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন জারি রয়েছে। এই পরিস্থিতিতে ভাইরাসের সামাজিক সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়নি। দেশে ভাইরাসে অসুস্থ হয়ে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছুঁতে চলেছে। ফলে দেশবাসীকে গৃহবন্দি রাখতে পুলিশের চেষ্টার কোনও ক্রুটি নেই। লকডাউন কার্যকর করতে পুলিশের ব্যস্ততার শেষ নেই। এমন পরিস্থিতির মাঝেই এবার ভারতীয় ক্রিকেটারের বাড়িতে চুরির চেষ্টা হয়ে গেল।

কোন ক্রিকেটারের বাড়িতে চুরির চেষ্টা
ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে।যদিও বাড়ির লোকজন সজাগ হয়ে যাওয়ায় ডাকাতরা কোনও দিন চুরি করার সুযোগ পায়নি। কোনও ক্ষতি হওয়ার আগেই পরিবারের লোকজন সাবধান থাকার কারণে ডাকাতদল চম্পট দেয়।

ঋদ্ধিমানের বাড়ি কোথায়
প্রসঙ্গত ভারতীয় উইকেটকিপার ঋদ্ধির ছোটবেলা শিলিগুড়ির শক্তিগড়ে ৩১ নম্বর ওয়ার্ডে পৈতৃক বাড়িতেই কেটেছে। এরপর ক্রিকেট খেলে সমৃদ্ধি পেয়ে 'পাপালি' কলকাতার ফ্ল্যাটে পাকাপাকিভাবে থাকেন।

ভারতীয় ক্রিকেটার যা জানিয়েছেন
ঋদ্ধিমান জানান, তাঁদের শিলিগুড়ির বাড়িতে বৃহস্পতিবার রাত দুটো নাগাদ ডাকাতদল ডাকাতির চেষ্টা করে। ঋদ্ধি আরও জুড়েছেন, 'লকডাউনে আগে বাবা-মা শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছিলেন। এই সময় তারা কলকাতার ফ্ল্যাটেই রয়েছেন। শিলিগুড়িতে কাকা-জেঠিকা, পরিবারের অন্য সদস্যরা এখন রয়েছেন। গোটা ঘটনা নিউ জলপাইগুড়ি থানায় জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যই তদন্ত শুরু করেছে।'
|
বাড়িতে কীভাবে সময় কাটাচ্ছেন ঋদ্ধি
করোনার কারণে বিশ্বজুড়ে এখন ক্রিকেট বন্ধ। যেজন্যে ঋদ্ধির এখন ক্রিকেটে ফেরা হচ্ছে না। বাড়িতে অবশ্য ঋদ্ধির এখন নতুন অতিথিকে নিয়ে সময় কাটছে। চলতি বছের মার্চে ঋদ্ধিমান দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। পরিবারের নতুন অতিথি সদ্যোজাত ছেলে ও মা-মেয়েকে নিয়েই ঋদ্ধির এখন দিন কাটছে।












Click it and Unblock the Notifications