এটিকে মোহনবাগানে রয় কৃষ্ণর সঙ্গী হতে চলেছেন তরুণ স্ট্রাইকার, কে তিনি

এটিকে মোহনবাগানে রয় কৃষ্ণর সঙ্গী হতে চলেছেন তরুণ স্ট্রাইকার, কে তিনি

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ওড়িশা থেকে আরও এক ফুটবলার নিতে চলেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে ওড়িশা এফসি থেকে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার মার্সেলিনহোকে নিয়েছে এটিকে মোহনবাগান। এবার তরুণ স্ট্রাইকার নেওয়ার পথে হাঁটছে মেরিনার্স ম্যনে়জমেন্ট।

রয় কৃষ্ণর সঙ্গী হতে চলেছেন তরুণ স্ট্রাইকার

রয় কৃষ্ণর সঙ্গী হতে চলেছেন তরুণ স্ট্রাইকার

জানা গিয়েছে, তরুণ স্ট্রাইকার স্যামুয়েল লালমুয়ানপুইয়াকে ওড়িশা এফসি থেকে তুলে নিতে চলেছে এটিকে-মোহনবাগান। মরশুমের শেষ অবধি লোন চুক্তিতে স্যামুয়েল সবুজ-মেরুণ ব্রিগেডে খেলতে চলেছেন।

আক্রমণে রয় কৃষ্ণ একা হয়ে পড়তেই স্ট্রাইকারের প্রয়োজন

আক্রমণে রয় কৃষ্ণ একা হয়ে পড়তেই স্ট্রাইকারের প্রয়োজন

চলতি আইএসএলে এটিকে মোহনবাগান লিগের দ্বিতীয় স্থানে রয়েছে। হাবাসের দল ছন্দে থাকলেও আক্রমণ সেভাবে গড়ে উঠছে না। দলের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ কার্যত একা হয়ে পড়ছিলেন। সেই কারণেই দলে স্ট্রাইকার প্রয়োজন। এই পরিস্থিতিতে ২২ বছরের মিজো ফুটবলার স্যামুয়েলকে নিতে চলেছে এটিকে-মোহনবাগান।

কৃষ্ণর নতুন সঙ্গী হতে চলা স্ট্রাইকার আইএসএলে খেলেছেন

কৃষ্ণর নতুন সঙ্গী হতে চলা স্ট্রাইকার আইএসএলে খেলেছেন

চলতি আইএসএলের প্রথম তিনটি ম্যাচে ওড়িশা এফসির হয়ে পরিবর্ত ফুটবলার হিসেবে স্যামুয়েল মাঠে নামেন। এটিকে-মোহনবাগানের বিরুদ্ধেও খেলেছেন স্যামুয়েল। এবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি।

কৃষ্ণর নতুন সঙ্গীর আই লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে

কৃষ্ণর নতুন সঙ্গীর আই লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে

প্রসঙ্গত এর আগে আইলিগে শিলং লাজং এফসি ও মিনার্ভা পাঞ্জাব এফসির হয়ে স্যামুয়েল খেলেছেন। আইএসএলে ওড়িশা ছাড়াও কেরালা ব্লাস্টার্সের হয়েও তরুণ স্ট্রাইকারের খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে লাজংয়ের হয়ে সবচেয়ে বেশি সময় খেলেছেন, সেখানে স্যামুয়েল ৬৫ ম্যাচে ১৪টি গোল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+