ইংল্যান্ড সফরে যাওয়া কোহলির টিমে বড় ধাক্কা, অন্তত এক খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ

ইংল্যান্ড সফলে যাওয়া বিরাট কোহলির (virat kohli) নেতৃত্বাধীন টিমে বড় ধাক্কা। প্রকাশিত খবর অনুযায়ী, দলের অন্তত এক খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ (covid 19 positive)। সেই খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ করা না হলেও, শীঘ্

ইংল্যান্ড সফলে যাওয়া বিরাট কোহলির (virat kohli) নেতৃত্বাধীন টিমে বড় ধাক্কা। প্রকাশিত খবর অনুযায়ী, দলের অন্তত এক খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ (covid 19 positive)। সেই খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ করা না হলেও, শীঘ্রই তা করা হবে বলে জানা গিয়েছে। তবে সেই খেলোয়াড়কে ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। ডারহাম-এ তিনদিনের খেলায় তাঁর যাওয়ার অনুমতি মেলেনি।

ইংল্যান্ড সফরে যাওয়া কোহলির টিমে বড় ধাক্কা, অন্তত এক খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ

এখনও পর্যন্ত সংখ্যাটা এক হলেও, আরও বেশি সংখ্যাক খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলের সদস্যরা মিলিত হলে তা জানা যেতে পারে। এদিন বিকেল তিনটে নাগাদ কোহলির নেতৃত্বে দল ডারহামে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস, যারা এই টেস্ট করেছে, তারা খেলোয়াড়ের নাম শীঘ্রই প্রকাশ করবে বলে আশা। প্রকাশিত খবর অনুযায়ী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে তিন সপ্তাহ সময়ের মধ্যে ওই ক্রিকেটারকে ভিড়ের মধ্যে দেখা গিয়েছিল।

সাম্প্রতিক সময়ে ঋষভ পন্থকে ইউরো কাপের ম্যাচে ওয়েম্বলিতে দেখা গিয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন গিয়েছিলেন উইম্বলডন দেখতে। বাকি ক্রিকেটারনা নিজে অথবা স্ত্রী-বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+