শিখর, শ্রেয়স-সহ ভারতের অন্তত ৩ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আমেদাবাদে করোনার কবলে

আমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু ফেব্রুয়ারির ৬ তারিখ। তার আগে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়-সহ অন্তত ৩ জন ভারতীয় ক্রিকেটার ও কয়েকজন সাপোর্ট স্টাফ করোনার কবলে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই আমেদাবাদে পৌঁছে নিভৃতবাসে রয়েছে। তার মধ্যেই ভারতীয় শিবিরে করোনার হানা চিন্তা বাড়াল ক্রিকেটপ্রেমীদের।

ভারতীয় দল করোনার কবলে

ভারতীয় দল করোনার কবলে

আজই ভারতীয় দলের সকলের যে করোনা পরীক্ষা করা হয়েছিল তাতে অনেকেরই রিপোর্ট পজিটিভ এসেছে। চারদিন বাদেই শুরু একদিনের সিরিজ। ফেব্রুয়ারির ৬, ৯ ও ১১ তারিখ হবে একদিনের আন্তর্জাতিক সিরিজের তিনটি ম্যাচ। তারপর ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই কলকাতায় আসবে টি ২০ সিরিজ খেলতে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আগেই জানিয়ে দিয়েছিল, একদিনের সিরিজের ম্যাচগুলি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে রাজ্য সরকার বাংলার স্টেডিয়ামগুলিতে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পর সিএবি জানিয়েছিল, গ্যালারিতে দর্শক রেখেই সিরিজ আয়োজন করতে তারা প্রস্তুত। যদিও ভারতীয় দলেই করোনা সংক্রমণ সেই সম্ভাবনায় জল ঢেলে দিল।

বিমানযাত্রায় বিপদ?

আমেদাবাদে দলের ক্রিকেটারদের চার্টার্ড বিমানে নিয়ে যায়নি বিসিসিআই। সকলেই বিমান ধরে আমেদাবাদ পৌঁছেছেন। সেই সময়ই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সংক্রমণের কবলে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলে করোনা সংক্রমণের ব্যাপারে বিসিসিআইয়ের তরফে কিছুই বলা হয়নি। তবে একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের দাবি, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪-৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

পরিবর্ত ঘোষিত হয়নি

পরিবর্ত ঘোষিত হয়নি

টি ২০ সিরিজের জন্য স্ট্যান্ডবাই হিসেবে শাহরুখ খান ও আর সাই কিশোরকে দলের সঙ্গে থাকতে বলা হয়েছিল। এখন ভারতের প্রথম একাদশের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের বিকল্প হিসেবে কাউকে ডেকে পাঠানো হবে কিনা তা স্পষ্ট নয়। দুই দলই একই হোটেলে রয়েছে, তবে ফ্লোর আলাদা। পরবর্তী পদক্ষেপ ঠিক করার আগে কাল আরেক দফা করোনা পরীক্ষার ব্যবস্থা করতে পারে বিসিসিআই। যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা ভারত সরকারের গাইডলাইন মেনে সাত দিন আইসোলেশনে থাকবেন। বাধ্যতামূলক তিনদিনের নিভৃতবাস কাটিয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের শুক্রবার থেকে অনুশীলনে নামার কথা রয়েছে।

কে নিতে পারেন কার জায়গা?

ভারতীয় শিবিরে আরও কেউ সংক্রমিত হয়েছেন কিনা বা কেউ আক্রান্তদের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন কিনা তা স্পষ্ট নয়। তবে শিখর ছিটকে যাওয়ায় রোহিত শর্মা লোকেশ ওপেন করবেন। তবে লোকেশ রাহুল প্রথম একদিনের আন্তর্জাতিক খেলবেন না বোনের বিয়ের কারণে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ভারত কোনও স্পিনার বাড়াতে পারে। সূর্যকুমার যাদবের স্থানও পাকা হবে প্রথম একাদশে। সুযোগ আসতে পারে দীপক হুডার কাছেও। ঋতুরাজ গায়কোয়াড়ের একদিনের আন্তর্জাতিক অভিষেক হওয়ার বিষয়টি পিছিয়েই যাচ্ছে। অনিশ্চয়তার মুখে ধাওয়ানের কেরিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+