IPL Auction 2022: দল পেলেন ঋদ্ধিমান সাহা, শেষ মুহূর্তে তাঁকে নিল এই ফ্রাঞ্চাইজি

দল পেলেন ঋদ্ধিমান সাহা, শেষ মুহূর্তে তাঁকে নিল এই ফ্রাঞ্চাইজি

অবশেষে দল পেলেন ঋদ্ধিমান সাহা। এক কোটি নূন্যতম মূল্য থাকা ঋদ্ধি দল পেলেন ১ কোটি ৯০ লক্ষ টাকায়। ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নিল গুজরাত টাইটানস। আসন্ন আইপিএল-এ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে দেখা যাবে পাপালিকে।

IPL Auction 2022: দল পেলেন ঋদ্ধিমান সাহা, শেষ মুহূর্তে তাঁকে নিল এই ফ্রাঞ্চাইজি

এবার আইপিএলের নিলামে প্রথম দিন উপেক্ষিত ছিলেন ঋদ্ধি। প্রথম দিন তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনও দল। তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। কিন্তু বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে শনিবার আগ্রহ দেখায়নি একটি ফ্রাঞ্চাইজিও। তাই নিলামে প্রথম দফায় অবিক্রিতই থেকে গিয়েছিলেন ঋদ্ধি।

দ্বিতীয় দিন অবিক্রিত থাকা ক্রিকেটারদের ফের তোলা হয় নিলামে। ফ্রাঞ্চাইজিগুলি অবিক্রিত নিলামে তোলার জন্য যে তালিকা দিয়েছিল তাতে নামছিল ঋদ্ধিমানের। ঋদ্ধির হয়ে শুরুতে দর হাঁকে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেখাদেখি দরবাড়ানোর খেলায় যোগ দেয় গুজরাত টাইটানস। অবশেষে ১.৯০ কোটি টাকায় গুজরাতই তুলে নেয় অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। যা নিঃসন্দেহে স্বস্তির বাতারণ তৈরি করেছে বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য।

আইপিএল-এ ঋদ্ধির দক্ষতা বরাবর নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। গত বছর আইপিএল-এ চেনা ছন্দে বাংলার এই তারকাকে না দেখা গেলেও তাঁর গুণগত মান নিয়ে কখনও প্রশ্ন থাকতে পারে না। বিরাট কোহলি পর্যন্ত মেনে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা উইকেটরক্ষক ঋদ্ধিই। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন পাপালি। তাঁর উইকেটরক্ষার দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। তিনি উইকেটরক্ষক হিসিবে কত বড় মানের তার প্রমাণ পাওয়া গিয়েছে বারবার।

২০০৮ সাল থেকে আইপিএল-এর প্রতিটা সংস্করণে খেলেছেন। প্রথম ভারতীয় হিসেবে আইপিএল ফাইনালে সেঞ্চুরি করারও নজির রয়েছে ঋদ্ধির। আইপিএলে মোট ১৩৩টি ম্যাচে ২৪.৫৩ গড়ে ও ১২৮.৭৪ স্ট্রাইক রেটে মোট ২১১০ রান করেছেন। একটি শতরান ছাড়াও ৮টি হাফসেঞ্চুরি রয়েছে ঋদ্ধির। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে কাঁধে চোট নিয়েও দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন ঋদ্ধিমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+