টেস্টে '৫০' , কেরিয়ারের নতুন মাইলস্টোনের সামনে আত্মবিশ্বাসী অশ্বিন

৫০ টেস্টের মুখে দাঁড়িয়ে রয়েছেন আর অশ্বিন। গলে সেই মাইলস্টোন পেরোবেন বিসিসিআইয়ের দু'বারের বর্ষসেরা অশ্বিন।

৪৯ টেস্টে ২৫ বার পাঁচ উইকেট নিয়েছেন রবিচন্দ্র অশ্বিন। এই পরিসংখ্যানই যথেষ্ট একজন স্পিনার কতটা প্রভাবশালী বুঝিয়ে দেওয়ার জন্য। এই পরিসংখ্যানের অধিকারী কেরিয়ারের এক বড় মাইলস্টেনো পা রাখবেন আগামী বুধবার। গল টেস্টে কেরিয়ারের ৫০ তম ম্যাচ খেলবেন তিনি।

৫০-র সামনে অশ্বিন

৩০ বছরের রবিচন্দ্র অশ্বিনের ঝোলায় রয়েছে ২৭৫ উইকেট। ২৫.২২ বোলিং গড়ে বিপক্ষের ত্রাস হয়ে ওঠেন রবিচন্দ্র অশ্বিন। ভারতে সাফল্যের হার বেশি হলেও বিদেশেও যথেষ্ট সক্রিয় অশ্বিন। একইসঙ্গে ব্যাট হাতেও বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে জ্বলে ওঠেন তিনি। ব্যাটিংয়ের রানের ঝোলাতেও ১৯০৩ রান রয়েছে অশ্বিনের। দলের কাছে স্পিনার অশ্বিনের চেয়েও বেশি প্রয়োজনীয় অলরাউন্ডার অশ্বিন হিসেবে।

গলেও ভারতীয় ধরণেরই উইকেট হবে,ফলে কেরিয়ারের ৫০ তম টেস্টকে স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। অশ্বিন নিজেও মানছেন আগের তুলনায় এখন অনেক বেশি ক্ষিপ্র। নিজের সম্পর্কে অশ্বিনের মত, 'শুরুতে আমি অনেক বেশি শান্ত ছিলাম, আমার নিজেকে অনেকটা গরম টিনের চালে থাকা বেড়ালের মত মনে করি।কেরিয়ারে এগিয়ে যেতে দারুণভাবে আমি চাইছিলাম দুরন্ত পারফরমেন্স করতে। আমি সবসময় চাই কেরিয়ারে আরও এগিয়ে যেতে, আর সেভাবেই পারফর্ম করে চলি।'

৫০-র সামনে অশ্বিন

৫০ টেস্টের সামনে দাঁড়িয়ে নিজের খারাপ দিনের কথাও ভোলেননি রবিচন্দ্র অশ্বিন। অশ্বিনের মতে, 'কেরিয়ারে বিভিন্নরকমের দিন আসে। খুব খারাপ দিন, সাধারণ দিন, মাঝারি মানের দিন। এটা কেরিয়ারের একটা অংশ। তাই তার থেকে শিক্ষা নিয়ে কেরিয়ারকে ভাল করে গড়ে তোলা বড় চ্যালেঞ্জ।'

ফোকাসড অশ্বিনের পাখির চোখ একটাই, কেরিয়ারে নিজেকে সেরার জায়গায় তুলে নিয়ে যাওয়া। অশ্বিন যত পারফর্ম করবেন তত লাভবান হবে ভারতীয় ক্রিকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+