কুম্বলেকে কোচ পদে বিদায় জানানো অত সহজ হবে না বিসিসিআইয়ের
ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন মাথা সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ ইতিমধ্যে কোচ নিয়ে বৈঠকে বসে গিয়েছেন।
ভারতীয় ক্রিকেটের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই সমান্তরাল উৎসাহ তৈরি হয়েছে। একদিকে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে ভোট চলছে। অন্যদিকে ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন মাথা সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ ইতিমধ্যে কোচ নিয়ে বৈঠকে বসে গিয়েছেন।
ক্রিকেট পরামর্শদাতা কমিটি নিজেদের মতামত সঠিক সময়ে বিসিসিআইকে জানিয়ে দেবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ক্রিকেট পরামর্শদাতা কমিটি অনিল কুম্বলেকেই কোচ হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ জুন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে বর্তমান কোচ কুম্বলের একবছরের চুক্তি শেষ হতে বসায় নিয়ম মেনে পরের বছরের জন্য কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই। সেইমতো মোট ছয় জন কোচ হতে চেয়ে আবেদন জানিয়েছেন। এর মধ্যে বর্তমান কোচ অনিল কুম্বলেও রয়েছেন। এছাড়া বীরেন্দ্র সহবাগ, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস, টম মুডিও ডোডা গণেশ কোচ পদে আবেদন করেছেন।
বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন কোচ নিয়োগ নিয়ম মেনেই হবে। কুম্বলের এক বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে গোটা প্রক্রিয়া স্বচ্ছ্ব রাখতেই নতুন করে কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট প্রশাসক কমিটির বক্তব্য যে সর্বাধিক গুরুত্ব পেতে চলেছে তা ফের একবার মনে করিয়ে দেওয়া হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications