বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসতে পারেন নেহরা, বীরুর টিপ্পনি
নেহরার অনন্ত যৌবন।৩৮ বছরেও তাই টি-টোয়েন্টি খেলতে ফের জাতীয় দলে ডাক পান ভারতীয় এই পেসার।
৩৮ বছরেও জাতীয় দলে ডাক পাচ্ছেন তিনি। তিনি ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার আশিস নেহেরা। সকলেই চমকালেও বীরেন্দ্র সেওয়াগ এই ঘটনায় চমকে যাননি।

তাঁর মতে, 'আমি নেহরার দলে অন্তর্ভুক্তি নিয়ে আদৌ বিস্মিত নই, বরং ও দলে আসায় আমি খুবই খুশি। আমি চাই ও ভবিষ্যতে আরও বেশি ম্যাচ খেলুক। ' শুধু এটুকু বলেই থামেননি সেওয়াগ। তিনি নেহরার এই বারেবারে দলে ফেরার ঘটনাকে ফ্লুক বলেও মানতে নারাজ বীরু। তাঁর মতে শুধু পারফরম্যান্সের নিরিখেই নয়, ফিটনেসের কারণেও তাঁকে এতবার সুযোগ দেওয়া হয়।

এই মুহূর্তে ভারতীয় দলে নির্বাচিত হতে গেলে শাস্ত্রী ও কোহলি নিয়ম করেছেন, সকলকে ইয়ো ইয়ো এনডিওরেন্স টেস্ট পাস করতে হবে। আশিস নেহরাও সেই টেস্ট পাস করেন। বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন , 'নেহরা যখন জাতীয় দলে খেলে না তখন আট ঘন্টা করে জিমে কাটান। সকালে চার ঘন্টা বিকেলে চার ঘন্টা করে জিম করেন। '
বীরেন্দ্র সেওয়াগ সহ সাত জন ভারত অধিনায়কের নেতৃত্বে খেলেছেন আশিস নেহরা। মহম্মদ আজহারউদ্দিনের আমলে খেলতে শুরু করে আজ বিরাটের অধিনায়কত্বেও খেলছেন তিনি।












Click it and Unblock the Notifications