শোয়েব মালিককে দেওয়া কথা রেখে বাবর আজমের পাকিস্তানের জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করলেন আসিফ

শেষ দুই ওভারে দরকার ছিল ২৪ রান। এক ওভারেই তা তুলে নিলেন আসিফ আলি। তাঁর বিস্ফোরক ইনিংসে ভর করে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের হ্যাটট্রিক সেরে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। তবে দুবাইয়ে এই ম্যাচের ১৮ ওভার পর্যন্ত আফগানিস্তান যেভাবে খেলল তাতে ভারত, নিউজিল্যান্ড মোটেই চিন্তামুক্ত থাকতে পারবে না।

বাবর আজমের পাকিস্তানের জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করলেন আসিফ

১৯তম ওভারটি করতে এসেছিলেন করিম জানাত। তার আগে ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়ে শোয়েব মালিকের উইকেট তুলে নিয়েছিলেন নবীন উল হক। শেষ ওভারটি তাঁরই করতে আসার কথা ছিল। তবে সেই ঝুঁকি নেননি আসিফ আলি। শারজায় একটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১২ বলে ২৭ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে জিতিয়েছিলেন। এদিন ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় এনে দিলেন পাকিস্তানকে। জানাতের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে চারটি ছক্কা হাঁকালেন। দ্বিতীয় ও চতুর্থ বলে কোনও রান নিতে পারেননি। পাকিস্তানের জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে আসিফ জানালেন, আগের ওভারেই শোয়েব মালিককে বলেছিলাম নবীন ভালো বল করছেন। তাই এক ওভারে যদি ২৪-২৫ রানও দরকার থাকে সেটা ১৯তম ওভারেই তুলে ফেলব। শোয়েব ১৮তম ওভারের পঞ্চম বলে নবীনের শিকার হলেও আসিফ কিন্তু কথা রাখলেন।

বাবর আজমের পাকিস্তানের জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করলেন আসিফ

জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মহম্মদ রিজওয়ান ৮ রানে আউট হওয়ার পর পাকিস্তানকে শক্ত ভিতের উপর দাঁড় করান বাবর আজম ও ফখর জামান। জামান ৩০ রান করেন। মহম্মদ হাফিজ করেন ১০। পাক অধিনায়ক বাবর আজম ৪৭ বলে ৫১ রান করে রশিদ খানের বলে বোল্ড হন। বাবর সুপার টুয়েলভে ভারতের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ৬৮ রানে। তারপর এদিনের অর্ধশতরান। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। এদিন রশিদ ১১তম ওভারে প্রথম বল করতে এসেছিলেন। সেই ওভারেরই শেষ বলে বাবরকে লেগ বিফোর দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে রক্ষা পান পাক অধিনায়ক। এমনকী বাবরকে বোল্ড করার আগে রশিদের বলে পাক অধিনায়কের ক্যাচ ফেলেন নবীন। ১৫ বলে ১৯ রান করেন শোয়েব মালিক। তিনি ফেরার পর ১৯তম ওভারে চারটি ছক্কা মেরে ৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন আসিফ।

রশিদ খান ২৬ রানের বিনিময়ে ২ উইকেট পান। মুজিব উর রহমান ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ১ উইকেট নেন। মহম্মদ নবি ও নবীন উল হক একটি করে উইকেট পান। জানাতের ৪ ওভারে ওঠে ৪৮ রান। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৯ রানে চার উইকেট হারিয়েও শেষে ৬ উইকেটে ১৪৭ রান করেছিল। সাত ও আট নম্বর ব্য়াটার যথাক্রমে অধিনায়ক মহম্মদ নবি ও গুলাবদিন নঈব ঝোড়ো ৩৫ রান করে অপরাজিত থাকেন। তাঁদের অবিচ্ছেদ্য সপ্তম উইকেট জুটিতে ওঠে ৭১ রান।

বাবর আজমের পাকিস্তানের জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করলেন আসিফ

পাক অধিনায়ক বাবর আজম বলেন, আফগানিস্তানকে আরও ১০-১৫ রান কমে বেঁধে ফেলা দরকার ছিল। পাওয়ারপ্লেতেও কাঙ্ক্ষিত ব্যাটিং হয়নি। তবে আসিফ আলি ও শোয়েব মালিক শেষে দারুণ ব্যাটিং করেছেন। পাকিস্তান সুপার লিগে এমন ইনিংস আসিফ খেলেছেন। তাই যে কোনও কঠিন পরিস্থিতি থেকে তিনি জেতাতে পারবেন বলে আস্থা ছিল। আফগানিস্তান অধিনায়ক নবি বলেন, হেরে গেলেও এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নিয়েই পরের ম্যাচগুলিতে তিনি ঝাঁপাতে চান। পাকিস্তান এদিন সংযুক্ত আরব আমিরশাহীতে টানা ১৭টি ম্যাচ জেতা আফগানিস্তানের বিজয়রথ থামিয়ে দিল। রবিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। মঙ্গলবার পাকিস্তান খেলবে নামিবিয়ার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+