Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games: তিতাস সাধু খোলসা করলেন সাফল্যের মন্ত্র, ভারতের সোনা জয়ে খুশি মান্ধানার চিনা ভক্ত

Asian Games: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতল ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলের একাদশে ছিলেন বাংলার দুই ক্রিকেটার। তার মধ্যে তিতাস সাধু ৪ ওভারে ৬ রান দিয়ে নিলেন তিন উইকেট।

মহিলাদের ক্রিকেটের পর এবার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটেও সোনার প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। জেমাইমা রডরিগেজরাও তাকিয়ে ঋতুরাজ গায়কোয়াড়দের দিকে।

Asian Games: তিতাস সাধু খোলসা করলেন সাফল্যের মন্ত্র

চুঁচুড়ার তিতাস সাধু বলেন, আমাদের কী করতে হবে তা আগেই পরিকল্পনা করা হয়েছিল। প্রথম ওভার থেকেই ভালো মোমেন্টাম পেয়ে গিয়েছিলাম। আমাদের ব্যাটিংয়ের পর বিরতিতে আলোচনা করে ঠিক করা হয়েছিল, শান্ত থেকেই পরিকল্পনামাফিক খেলতে হবে। যেভাবে আমরা ম্যাচটি খেলেছে তাতে সেটাই প্রতিফলিত।

সুযোগ কাজে লাগিয়ে দেশকে সোনা জেতাতে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ও তৃপ্ত অষ্টাদশী তিতাস। জেমাইমা রডরিগেজ বলেন, সোনা জেতা স্পেশ্যাল। প্রথম ভারতীয় হিসেবে আমরা সোনা জেতায় ইতিহাস তৈরি হলো। দুর্দান্ত অনুভূতি। দেশের জার্সি পরা গর্বের। দেশকে পদক জেতাতে পারাতেও ভালো লাগছে।

জেমাইমার কথায়, শ্রীলঙ্কা ভালো বোলিং করেছে। ভালো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে আমাদের। দলের চারিত্রিক দৃঢ়তা প্রতিফলিত হয়েছে আজকের পারফরম্যান্সে। উল্লেখ্য, স্মৃতি মান্ধার সঙ্গে জেমাইমা ৭৩ রানের মূল্যবান পার্টনারশিপ গড়েন। মান্ধানা করেন ৪৬, জেমাইমার সংগ্রহ ৪২।

Asian Games: তিতাস সাধু খোলসা করলেন সাফল্যের মন্ত্র

ভারতের সোনা জয়ে খুশি হয়েছেন চিনের এক ক্রিকেটপ্রেমী। যিনি স্মৃতি মান্ধানাকে ঈশ্বর বলে মানেন। মান্ধানা- দ্য গডেস লেখা পোস্টার নিয়ে আজ তিনি ভারতের হয়ে গলা ফাটালেন। স্মৃতির খেলা দেখার জন্য ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেজিং থেকে হাংঝৌয়ে এসেছিলেন জুন ইউ। বেজিং ইউনিভার্সিটির জুলজিতে মাস্টার্স করছেন।

সচিন তেন্ডুলকর ও কেন উইলিয়ামসনের খেলাও তাঁর ভালো লাগে। জুন বলেছেন, ২০১৯ সালের বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য স্পেল দেখেছিলাম। রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা ফলো করি। ভালো লাগে সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাহকেও। ১০০০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ১১৪০০ টাকা খরচ হয়েছে খেলা দেখতে এসে। পড়াশোনা থাকায় ভারতীয় পুরুষ দলের ক্রিকেট আর দেখা হবে না। সুখ-স্মৃতি ফিরবেন বেজিংয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+