Asian Games Men's Cricket: এশিয়ান গেমসে ভারতের নেতৃত্বে ঋতুরাজ, ডাক পেলেন রিঙ্কু! ধাওয়ানের দরজা চিরতরেই বন্ধ?

Asian Games Cricket: এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সারির টি ২০ দল পাঠানো হচ্ছে। অধিনায়ক করা হলো ঋতুরাজ গায়কোয়াড়কে। আইপিএলে ভালো পারফরম্যান্স উপহার দেওয়া ক্রিকেটারদেরই রাখা হয়েছে।

শিখর ধাওয়ানের নেতৃত্বে এশিয়ান গেমসে ভারতের দল পাঠানো হবে বলে জল্পনা চলছিল। যদিও সামনের দিকে তাকিয়ে তারুণ্যের উপরই আস্থা রাখলেন নির্বাচকরা। যার ফলে জল্পনা তুঙ্গে উঠল শিখর ধাওয়ানের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।

Asian Games Cricket: ভারতীয় দলের নেতৃত্বে ঋতুরাজ

ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু অক্টোবরের ৫ তারিখ। হাংঝৌ এশিয়ান গেমস শুরু ১৯ সেপ্টেম্বর, চলবে ৮ অক্টোবর অবধি। ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি পিংফেং ক্রিকেট মাঠে পুরুষদের ক্রিকেট রাখা হয়ছে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি। টি ২০ ফরম্যাটেই হবে খেলা।

ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য ভারতের যে টি ২০ আন্তর্জাতিক দল ঘোষিত হয়েছে তার মধ্যে মাত্র ৬ জনকে রাখা হয়েছে এশিয়ান গেমসের দলে। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান। ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন কেকেআরের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেওয়া উত্তরপ্রদেশের রিঙ্কু সিং।

Asian Games Cricket: ভারতীয় দলের নেতৃত্বে ঋতুরাজ

ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোইয়ের সঙ্গে স্পিন বিভাগে রাখা হয়েছে বাংলা তথা আরসিবির অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। চেন্নাই সুপার কিংসে খেলা শিবম দুবে, বিদর্ভ তথা পাঞ্জাব কিংসের ফিনিশার শিবম দুবে, সানরাইজার্স হায়দরাবাদে খেলা রাহুল ত্রিপাঠীকেও এই দলে রাখা হয়েছে। যদিও সুযোগ পাননি পৃথ্বী শ।

২০১০ ও ২০১৪ সালের পর এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট। তবে এই প্রথমবার অংশ নিচ্ছে ভারত। ঘোষিত ভারতীয় দল:

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, িতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটকিপার)। স্ট্যান্ডবাই- যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+