Asian Games: এশিয়ান গেমসে ভারত-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, তবু স্মৃতি মান্ধানারা কীভাবে গেলেন শেষ চারে?

Asian Games: এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ভারত-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলো। আইসিসির সাসপেনশনের কারণে হাংঝৌয়ে এদিন খেলতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর।

স্মৃতি মান্ধানা ভারতকে নেতৃত্ব দেন কোয়ার্টার ফাইনালে। বৃষ্টিতে ম্যাচের ওভার কমিয়ে ১৫ করা হয়েছিল। কিন্তু তাও পুরো ম্যাচ হয়নি। মালয়েশিয়া ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বল হওয়ার পরই বৃষ্টি নামে। এরপর খেলা শুরুর পরিস্থিতি ছিল না।

Asian Games: এশিয়ান গেমসে ভারত-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত

পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে আজ বৃষ্টির কারণে টস হয় দেরিতে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। ৫.৪ ওভারে ভারতের স্কোর যখন ১ উইকেটে ৬০ তখন ফের বৃষ্টি নামে। ম্যাচের ওভার কমিয়ে দেওয়া হয়। ১৫ ওভারে ভারত তোলে ২ উইকেটে ১৭৩ রান। ৫.২ ওভারে অধিনায়ক মান্ধানা আউট হন দলের ৫৭ রানে।

এরপর ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ১৩ ওভারে ১৪৩ রানে। শেষ ২ ওভারে ভারত ৩০ রান তোলে মূলত রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন শিলিগুড়ির মেয়ে রিচা। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে অপরাজিত ৪৭ রান করেন জেমাইমা রডরিগেজ।

Asian Games: এশিয়ান গেমসে ভারত-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত

ভারতের হয়ে সর্বাধিক ৩৯ বলে ৬৭ রান করেন ওপেনার শেফালি ভার্মা। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও পাঁচটি ছয়। তার আগে তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। জেমাইমার সঙ্গে শেফালির দ্বিতীয় জুটিতে ওঠে ৮৬ রান। স্মৃতি মান্ধানা পাঁচটি চারের সাহায্যে ১৬ বলে ২৭ রান করেন।

মাহিরা ইজ্জাতি ইসমাইল ও মাস এলিসা একটি করে উইকেট পান। বৃষ্টিতে খেলা বন্ধের সময় মালয়েশিয়ার স্কোর ছিল ২ বলে বিনা উইকেটে ১ রান। পূজা বস্ত্রকার ভারতের হয়ে বোলিং ওপেন করেছিলেন। আইসিসি টি ২০ দলগত ক্রমতালিকার নিরিখে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় অন্যতম বাছাই দল হিসেবে শেষ চারে গেল ভারত। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া সত্ত্বেও।

ভারতের সেমিফাইনাল ম্যাচ রবিবার সকাল সাড়ে ৬টায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+