Asian Games: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত, কীভাবে সোনা পেল ভারত?

Asian Games: এশিয়ান গেমসে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মহিলা দলের পর এবার পুরুষদের ক্রিকেটেও সোনা জিতল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃতৃত্বাধীন ভারত। আজ ছিল ফাইনাল।

আফগানিস্তান ব্যাট করতে অস্বস্তিতেই পড়েছিল। আফগানদের ইনিংস চলাকালীনই বৃষ্টি নেমেছিল। তা না থামায় খেলা পরিত্যক্ত হয়ে যায়। এতেই নিশ্চিত হয়ে যায় ভারতের সোনা, আফগানিস্তান পেল রুপো।

Asian Games: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত

হাংঝৌয়ের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের পরেই। তবুও ২০ ওভারের ম্যাচ করানোরই সিদ্ধান্ত হয়েছিল। ৩.২ ওভারে ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে আফগানরা।

প্রথম আঘাত হানেন অর্শদীপ সিং, দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তিনি ফেরান জুবেইদ আকবরিকে (৮ বলে ৫)। তৃতীয় ওভারের পঞ্চম বলে অপর ওপেনার মহম্মদ শাহজাদের উইকেট তুলে নেন অর্শদীপ সিং। শাহজাদ ৬ বলে ৪ রান করেন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে যান নূর আলি জাদরান (৪ বলে ১)।

Asian Games: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত

দশম ওভারের চতুর্থ বলে আফসর জাজাই (২০ বলে ১৫) রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে গেলে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৯। একাদশ ওভারের পঞ্চম বলে আফগানিস্তান পঞ্চম উইকেট হারায়। করিম জানাত ৫ বলে ১ রান করে বোল্ড হয়ে যান শাহবাজ আহমেদের বলে। এরপর অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটিতে ৫০ রান যোগ হয়।

বৃষ্টিতে খেলা বন্ধের সময় আফগানিস্তানের স্কোর ছিল ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন শহিদুল্লাহ। ২৪ বলে ২৭ রানে ব্যাট করছিলেন অধিনায়ক গুলাবদিন নঈব। আফগানিস্তান গতকালই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

অর্শদীপ সিং ৩ ওভারে ১৭, শিবম দুবে ১ ওভারে ৪, শাহবাজ আহমেদ ৩.২ ওভারে ২৮ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ১২ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ২৩ ও সাই কিশোর ৪ ওভারে ২৬ রান দিয়ে উইকেট পাননি। আইসিসি টি ২০ আন্তর্জাতিকে দলগত ক্রমতালিকার ভিত্তিতেই বাছাই নির্ধারণ করে সূচি তৈরি হয়েছিল।

সে কারণে ভারত পুরুষদের ক্রিকেটে ফাইনালে খেলে কোয়ার্টার ফাইনাল থেকে। নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ঋতুরাজরা। এরপর সেমিফাইনালে গতকালই বাংলাদেশকে ৬৪ বল বাকি থাকতে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারত। এবারের এশিয়াডে ক্রিকেটের দুটি সোনারই দখল নিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+