Asian Games: এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটের সূচি ঘোষিত, কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান ঋতুরাজ, হরমনপ্রীতদের

Asian Games: এশিয়ান গেমসে ক্রিকেটের সূচি ঘোষিত। আজ থেকে শুরু হয়ে গিয়েছে মহিলাদের ইভেন্ট। এশিয়ান গেমসে ক্রিকেট হচ্ছে টি ২০ ফরম্যাটে। ভারতের পুরুষ ও মহিলা দলের অভিযান শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে।

আজ হাংঝৌয়ে মহিলাদের বিভাগে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়া ১৭২ রানে হারিয়েছে মঙ্গোলিয়াকে। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ২২ রানে হংকংকে হারিয়েছে। কাল কোয়ার্টার ফাইনালের কোয়ালিফায়ারে হংকং খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে।

 Asian Games: এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটের সূচি ঘোষিত

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট ইভেন্টে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত কোয়ার্টার ফাইনাল খেলবে ২১ সেপ্টেম্বর। ওইদিনই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের ম্যাচ রয়েছে। ২২ সেপ্টেম্বর তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

মহিলা ক্রিকেটে দুটি সেমিফাইনাল রয়েছে ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। ওইদিনই হবে ফাইনাল ম্যাচ।

 Asian Games: এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটের সূচি ঘোষিত

পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নিচ্ছে ১৪টি দেশ। আইসিসি টি ২০ দলগত ক্রমতালিকার নিরিখে প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। ভারতকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারত এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টি ২০ দল। এশিয়ার দেশগুলির মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রথম চারে রয়েছে। আফগানিস্তান রয়েছে পাঁচে।

গ্রুপ পর্বের খেলায় এ গ্রুপে রয়েছে নেপাল, মালদ্বীপ ও মঙ্গোলিয়া। বি গ্রুপে রয়েছে হংকং, জাপান ও কম্বোডিয়া। গ্রুপ সি-তে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইল্যান্ড। গ্রুপ পর্বের শীর্ষ স্থানাধিকারী তিনটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। আফগানিস্তানের সঙ্গে এই তিনটি দলের কে কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে খেলবে তা হবে লটারির মাধ্যমে।

ফলে এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল অভিযান শুরু করবে ৩ অক্টোবর, প্রথম কোয়ার্টার ফাইনালেই নামবেন ঋতুরাজরা। ওইদিনই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের ম্যাচ রয়েছে। ৪ অক্টোবর তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচ রয়েছে। ৬ অক্টোবর রয়েছে দুটি সেমিফাইনাল।

৭ অক্টোবর প্রথমে হবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। তারপরই হবে ফাইনাল। ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ভারতীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে। এর পরের কোয়ার্টার ফাইনাল শুরু সকাল সাড়ে ১১টা থেকে। এই সময়সূচিই চলবে ফাইনাল অবধি। ফাইনাল ম্যাচের সময় সকাল সাড়ে ১১টা।

ভারতের মহিলা দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও সকাল সাড়ে ৬টা থেকে। মহিলাদের ইভেন্টের ফাইনালও ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+