Jhulan Goswami Exclusive: ঝুলন এশিয়ান গেমসের ক্রিকেটে ভারতের জোড়া সোনা জয়ের প্রত্যাশায়, তিতাসেরও প্রশংসা

Jhulan Goswami Exclusive: বিশ্বকাপ শুরুর আগে নিশ্চিত হয়ে যাবে ভারতের মহিলা দল ক্রিকেটে সোনা জিততে পারল কিনা। এশিয়াডে পুরুষদের ক্রিকেট ইভেন্ট চলবে বিশ্বকাপ শুরুর পরেও।

ঝুলন গোস্বামী মনে করছেন, এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষ ও মহিলা বিভাগে ভারত সোনা জিতলে পদক তালিকায় উপরের দিকে থাকার ক্ষেত্রে তা অত্যন্ত সহায়ক হবে।

Jhulan Goswami Exclusive: ঝুলন এশিয়ান গেমসের ক্রিকেটে ভারতের জোড়া সোনা জয়ের প্রত্যাশায়

ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঝুলন বলেন, শ্রীলঙ্কা সাম্প্রতিককালে ভালো খেলছে। পাকিস্তান, বাংলাদেশের মহিলা দলও ভালো। টি ২০ ফরম্যাটে কী হবে তা আগাম বলা যায় না। তবে এশিয়ান গেমসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাই হবে। বিসিসিআই এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা দল পাঠাচ্ছে। দেখতে হবে চিনে আমাদের মেয়েরা কেমন খেলেন।

রিচা ঘোষ, দীপ্তি শর্মার সঙ্গে বাংলা থেকে তিতাস সাধু রয়েছেন এশিয়াডের দলে। তিতাসের প্রশংসা করলেন ঝুলন। তিনি মনে করেন, তিতাসের যা দক্ষতা রয়েছে তাতে তাঁর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপে তিতাস ভালো খেলেছেন। ভালো জায়গায় বল ফেলেন। এশিয়ান গেমসের আগে বেশ কিছু পরামর্শও তিতাসকে দিয়েছেন ঝুলন।

Jhulan Goswami Exclusive: ঝুলন এশিয়ান গেমসের ক্রিকেটে ভারতের জোড়া সোনা জয়ের প্রত্যাশায়

বাংলায় মহিলা ক্রিকেটের অগ্রগতিতে সিএবির প্রশংসনীয় ভূমিকার কথা উঠে এসেছে ঝুলনের কথায়। তিনি বলেন, কয়েক বছর ধরে জেলা থেকে প্রতিভাদের তুলে আনা হচ্ছে। তারই সুফল রিচা, তিতাসদের ভারতীয় দলে জায়গা করে নেওয়া। বিসিসিআই মহিলাদের প্রিমিয়ার লিগ চালু করেছে। সেটিই দেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা নিয়েছে।

প্রথম ডব্লিউপিএলে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ঝুলন। তিনি বলেন, এই টুর্নামেন্ট একটি মাইলফলক। প্রথম তিন বছর ৫টি দল থাকছে। পরে বাড়তে পারে। ভালো মানের ক্রিকেট দেখা গিয়েছে। সম্প্রচারের খতিয়ানেই স্পষ্ট প্রথম সংস্করণই দারুণ সফল হয়েছে। সবচেয়ে বড় কথা অনেক মেয়েই ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন না। কিন্তু বোর্ডের নয়া উদ্যোগে তাঁরাও এই টুর্নামেন্ট খেলে উপার্জন করতে পারছেন।

এবারের পুজোর সময় বাংলা ক্রিকেট দলের খেলা রয়েছে। ফলে কলকাতায় থাকা হচ্ছে না ঝুলনের। তিনি বলেন, পুজো প্রতি বছরই থাকে। তবে বাংলার মেয়েদের সঙ্গে থাকাটা বেশি জরুরি। তাই এবার পুজো নিয়ে প্ল্যান সে অর্থে নেই। ডব্লিউপিএলের মিনি অকশনে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে আরও শক্তিশালী করার পরিকল্পনা তৈরি হচ্ছে বলেও জানান ঝুলন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+