Asian Games: এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলে পরিবর্তন, সুযোগ পেলেন বাংলার পেসার আকাশ দীপ

Asian Games: বিশ্বকাপের ভারতীয় দলে বাংলার ক্রিকেটারের সংখ্যা মাত্র এক। তাও সব ম্যাচে মহম্মদ শামি থাকবেন কিনা তার গ্যারান্টি নেই। যদিও হাংঝৌয়ে এশিয়ান গেমসের ভারতের পুরুষ ও মহিলা দলে বাংলার ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।

মহিলাদের দলে রয়েছেন দীপ্তি শর্মা, রিচা ঘোষ ও তিতাস সাধু। পুরুষদের দলে শাহবাজ আহমেদ, মুকেশ কুমারের সঙ্গে চিনের বিমান ধরবেন আকাশ দীপও।

Asian Games: এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলে পরিবর্তন

পিঠের চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন শিবম মাভি। তাঁর জায়গায় ডাক পেলেন আকাশ দীপ। এশিয়ান গেমসে ক্রিকেট হবে টি ২০ ফরম্যাটে। পুরুষদের বিভাগ শুরু ২৮ সেপ্টেম্বর, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর হবে মহিলাদের ক্রিকেট ইভেন্ট।

ক্রিকেটের ইভেন্ট হবে ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি পিংফেং ক্রিকেট ফিল্ডে। আকাশ দীপ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৯০, লিস্ট এ-তে ২২ ম্যাচে ৩২ ও টি ২০-তে ৩৪ ম্যাচে ৩৯টি উইকেট রয়েছে আকাশ দীপের। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি অর্ধশতরানও রয়েছে।

Asian Games: এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলে পরিবর্তন

মহিলাদের দলেও একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন জাতীয় নির্বাচকরা। বাঁহাতি পেসার অঞ্জলি সর্বাণী এশিয়ান গেমস থেকে ছিটকে গিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন পরিবর্ত ক্রিকেটারের তালিকায় থাকায় পূজা বস্ত্রকার। মহিলাদের দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন বাংলার সাইকা ঈশাক। তবে মূল দলে ডাক পেলেন পূজাই।

ভারতের পুরুষ ক্রিকেট দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরণ সিং, আকাশ দীপ।
স্ট্যান্ডবাই- যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।

ভারতের মহিলা ক্রিকেট দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুশা বারেড্ডি, পূজা বস্ত্রকার।
স্ট্যান্ডবাই- হারলীন দেওল, কেশবী গৌতম, স্নেহ রানা, সাইকা ঈশাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+