Asian Games 2023: এশিয়া কাপের মধ্যেই ফোকাসে এশিয়ান গেমস, বিশ্বকাপের আগেই বড় দায়িত্ব পেলেন লক্ষ্মণ

প্রত্যাশা মতোই এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ এর আগেও সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। গত বছর আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টে দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। এবার এশিয়াডের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কোচের হটসিটে বসতে চলেছেন লক্ষ্মণ।

মূলত এনসিএ-র কোচ এবং স্টাপোর্ট স্টাফদেরই এশিয়াডে নিয়োগ করেছে বিসিসিআই। চিনে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে লক্ষ্মণের সহকারী হিসাবে বেছে নেওয়া হয়েছে এনসিএ-র কোচদেরই। ঋতুরাজ-রিঙ্কুদের দলের বোলিং কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মুনিশ বালিকে।

লক্ষ্ণ

শুধু পুরুষদেরই নয় একইসঙ্গে মহিলা দলের কোচের নামও চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। ঋষিকেশ কানিতকারকে দেওয়া হচ্ছে মহিলা দলের অন্তবর্তীকালীন দায়িত্ব। একইসঙ্গে হরমনপ্রীত-স্মৃতিদের বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রাজীব দত্ত এবং শুভদীপ ঘোষকে। অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপ বিজয়ী দলের সাপোর্ট স্টাফের ভূমিকায় ছিলেন এই দুই বঙ্গ কোচ।

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। চিনের শহর হাংঝৌতে হবে এ বারের এশিয়ান গেমস। মূলত তরুণ দলই পাঠাবে ভারত।এশিয়ান গেমসের জন্য যেমন ঋতুরাজের নেতৃত্বাধীন দল তৈরি করা হয়েছে ।পুরুষ দল দ্বিতীয় সারির গেলেও মহিলাদের দল পূর্ণ শক্তির নিয়ে নামবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নামবে এবার এশিয়ান গেমসে।

ভারত

এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। আসলে আইসিসি ক্রম তালিকা অনুসারে বাছাই তালিকার প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে। সুতরাং, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে ফাইনালে উঠলেই সোনা অথবা রুপোর পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে প্রথম চারটি দলের সামনে।

আগামী ৩ অক্টোবর শেষ আটের লড়াইয়ে নামবে পুরুষ দল। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের লড়াই হবে ৫ অক্টোবর। ৭ অক্টোবর ফাইনাল। এদিকে, ২১ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা ব্রিগেড। সেমিফাইনাল ও ফাইনাল যথাক্রমে ২৩ ও ২৫ তারিখ।

ভারত

২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে আবার ক্রিকেটকে বাদ দিয়েই হয় এশিয়ান গেমস। এশিয়া কাপের পরই শুরু হবে এশিয়ান গেমস। এই টুর্নামেন্টে এবার পুরুষ এবং মহিলা উভয় দলই পাঠাচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই দুটি দলও নির্বাচন হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+