Asian Games 2023: ব্যাট হাতে নেপালের ব্যাটসম্যানদের নজির, ভেঙে গেল রোহিত-মিলারের রেকর্ডও
Asian Games 2023: নেপাল-মঙ্গোলিয়া ম্যাচ যেন আস্ত একটা রেকর্ড বুক। এক ম্যাচে তিনটি রেকর্ড, তাও দুটি আবার ব্যক্তিগত। বুধবার এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল নেপাল। এই ম্যাচে শুধুই রেকর্ড তৈরি হল।
শুধুমাত্র সর্বোচ্চ রানই নয়, এদিন একাধিক রেকর্ডের মালিক নেপালের ক্রিকেটাররাও। মঙ্গোলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে নেপাল শিবিরে রেকর্ডের ছড়াছড়ি। টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম দল হিসাবে ৩০০ রানের গণ্ডি টপকালো নেপাল। আর তাতেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

এই ম্যাচে জোড়া রেকর্ড করেন কুশল মাল্লা এবং দীপেন্দ্র সিং। একজন দ্রুততম শতরান করলেন অন্যজন যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে টি২০ ক্রিকেটে সবথেকে কম বলে অর্ধশতরান করলেন।
নেপালের ব্যাটসম্যান কুশল মাত্র ৩৪ বলে শতরান করেন তিনি। ৫০ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেন কুশল। এদিন তিনি ৮টি চার ও ১২টি ছক্কা হাঁকান।টি২০ ক্রিকেটের প্ৰথম নেপালি ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন কুশল, সেই সঙ্গে গড়লেন রেকর্ডও। এতদিন টি২০ ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক ছিলেন যুগ্মভাবে রোহিত শর্মা এবং ডেভিড মিলার। দুজনেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।

মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন দীপেন্দ্র সিং। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড দখলে ছিল ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ফিফটি করেছিলেন যুবি। ১০ বল খেলে নট আউট ৫২ করেন দীপেন্দ্র। যার মধ্যে ৮টা বল সরাসরি পাঠিয়েছেন গ্যালারিতে। দীপেন্দ্রর স্ট্রাইক রেট ৫২০।
আজ পর্যন্ত এমন ব্যাটিং যা টি-টোয়েন্টি ইতিহাসে আর কেউ কোনও ইনিংসে করে দেখাতে পারেননি।আজ পর্যন্ত কোন ফ্র্যাাঞ্চাইজি ক্রিকেটে বা টি-টোয়েন্টি লিগেও এমনটা দেখা যায়নি যা আজ এশিয়ান গেমসে গড়ে দেখিয়েছেন এই তারকা।
রেকর্ড আরও আছে। একই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ডও গড়েছে নেপাল দল। নেপালের আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টি২০ ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা মারার রেকর্ড ছিল। কিন্তু নেপাল দল এই ম্যাচে মোট ২৬টি ছক্কা মেরেছে এবং এটি এখন একটি নতুন বিশ্ব রেকর্ডে পরিণত হয়েছে।
KUSHAL MALLA CREATED HISTORY....!!!!
— Johns. (@CricCrazyJohns) September 27, 2023
He smashed a T20I hundred from just 34 balls in Asian Games, broke the records of Rohit Sharma & David Miller. pic.twitter.com/b2EOoxQHsh
এদিনের ম্যাচে মঙ্গোলিয়ার টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ঝড় তোলে নেপালের ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নেপাল। এরপর ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৪১ রানেই অল আউট হয়ে যায় মঙ্গলিয়া। ২৭৩ রানে বিরাট জয় পায় নেপাল। ব্যক্তিগত এবং দলগত উভয় ক্ষেত্রেই রেকর্ড সৃষ্টি করল নেপাল।












Click it and Unblock the Notifications