Asian Games 2023: নিঃশব্দেই কলকাতা ফিরলেন সোনার মেয়ে, তিতাসকে স্বাগত জানাতেই ভুলে গেল সিএবি!
নিঃশব্দেই শহরে ফিরলেন তিতাস সাধু। বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার। অনূর্ধ্ব ১৯ , অনূর্ধ্ব ২৩ দলের হয়ে দুরন্ত পারফরম্যান্সের সিনিয়র দলের দরজা খুলে গিয়েছে হুগলীর বঙ্গ তনয়ার সামনে। এশিয়াডের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আগুনে বোলিং করেছেন।
বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে যখন নামলেন তিতাস তখন তাঁকে স্বাগত জানানোর জন্য দেখা গেল না সিএবির কোনও প্রতিনিধিকে। মেয়েকে নিতে আসেন তিতাসের মা-বাবা। বাংলার মুখ উজ্জ্বল করা তিতাসের জন্য একটা ফুলের তোড়া এগিয়েও দিলেন না কেউ। এরআগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী হয়ে ফিরে আসার পর তিতাসকে নিয়ে দেখা গিয়েছিল উচ্ছাসের চিত্র।

যদিও বুধবার সম্পূর্ণ অন্যচিত্র। সিএবি বা রাজ্য সরকারে কোনও প্রতিনিধিকে দেখা গেল না সোনার মেয়েকে বরণ করে নিতে। বিমানবন্দরে নেমে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই গাড়িতে উঠে বাড়ির পথ ধরলেন তিতাস। প্রশ্ন উঠছে দেশের সোনা জয়ের অন্যতম কারিগর তিতাসের একটু অভ্যর্থনা প্রাপ্য ছিল না?
ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেন তাঁর ছোট্ট প্রতিক্রিয়া, 'বিসিসিআইয়ের এজিএম থেকে সদ্য কলকাতা ফিরেছি। তাই কিছু বলতে পারব না।' সচিব নরেশ ওঝা ফোন ধরেনি। আরও এক সচিব দেবব্রত দাস কোনও প্রতিক্রিয়া দেননি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন এশিয়ান গেমসের ফাইনালে হাংঝৌয়ে সেখান থেকেই যেন শুরু করেন তিতাস। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিতাস ১টি মেডেন-সহ ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ফাইনালে ম্যাচেই বার বার জ্বলে উঠেন তিতাস। এই প্রসঙ্গে তিতাস বলেন, 'আমি নিজের মনে মনে একটা টার্গেট তৈরি করি, সেই অনুসারে বোলিং করার চেষ্টা করি।'

সাফল্যের দিনে তিতাসের মুখে আইকন ঝুলন গোস্মামীর কথা। বিমানবন্দরে দাঁড়িয়ে তিতাস বলেন, 'ঝুলন দি-র থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বাংলা দলের শিবিরে ওনাকে কাছ থেকে পেয়েছি। আগামী দিনে আরও ভালো খেলাই লক্ষ্য।'
২৯ সেপ্টেম্বর তিতাসের জন্মদিন। ১৯ বছর বয়স হবে তাঁর। এর মধ্যেই দেশের হয়ে অনূর্ধ্ব বিশ্বকাপের এবার এশিয়ান গেমস সোনা জেতা হয়ে গিয়েছে।। তবে বড় কোনও উৎসবের পরিকল্পনা নেই তিতাসের পরিবারের। কয়কদিনের মধ্যেই বাংলা দলে অনুশীলনে যোগ দেবেন তিতাস। আপাতত কিছুদিন ছুটি তিতাসের।












Click it and Unblock the Notifications