Asian Games 2023: শিলিগুড়িতে রিচা বরণ, শহরের ক্রিকেট পরিকাঠামো উন্নতির আবেদন সোনার মেয়ের

দমদম বিমানবন্দরে যখন নিঃশব্দেই নামলেন তিতাস সাধু তখন উত্তরবঙ্গে অন্য চিত্র। কলকাতা নয় সরাসরি বাগডোগরা বিমানবন্দরেই নামেন ভারতীয় মহিলা দলের আরও এক তারকা ক্রিকেটার রিচা ঘোষ। বাগডোগরা বিমানবন্দরে ফিরতে রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়। সোনার মেয়েকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ক্রিকেটপ্রেমী জনতা।

পুজো আসতে এখনও কয়েক সপ্তাহ দেরি আছে। কিন্তু উত্তরবঙ্গে যেন দেবীপক্ষের সূচনা হয়ে গেল বুধবার থেকেই। সোনা জিতে ঘরে ফিরতেই রিচাকে নিয়ে দেখা গেল উচ্ছাসের চেনা ছবি। হবে নাই বা কেন, কয়েক মাস আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন, এবার টিম ইন্ডিয়ার সদস্য হয়ে এশিয়াডে সোনার পোডিয়ামে উঠলেন রিচা। ঋদ্ধিমান সাহার পর উত্তরবঙ্গের ক্রিকেট আইকন এখন রিচাই।

রিচা

বিমানবন্দর থেকে রিচা বেরোতেই তাঁকে স্বাগত জানান শিলিগুড়ি পৌরসংস্থার কর্তারা। প্রচুর ক্রিকেটপ্রেমী মানুষও উপস্থিত ছিলেন ঘরের মেয়েকে বরণ করে নিতে। বিমানবন্দর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিচা বলেন, 'অবশ্যই খুব ভালো লাগছে, প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতেছি,তাই আরও ভালো লাগছে। আমার যেটা প্ল্যান করেছিলাম সেটাই কার্যকর হয়েছে।'

একইসঙ্গে রিচা বলেন, 'ফাইনাল ম্যাচ কঠিন ছিল। তবে আমরা নিজেরা নার্ভ কন্ট্রোলে রেখেছিলাম, আমরা জানতাম আমাদের কী করতে হবে সেটাই করেছি। এরপর ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হচ্ছে সেখানে ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য।'

রিচা

একইসঙ্গে নিজের শহরের ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নের পক্ষেও জোরাল দাবি করেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। তাঁর কথায়, 'এর আগেও অনেকবার বলেছিল এবারও বলছি, আমাদের এখানে পরিকাঠামোগত উন্নতি করতে হবে। ক্রিকেট খেলার ভালো মাঠ নেই। সেটা তৈরি করতে হবে। জাতীয় দলের খেলার ক্ষেত্রে অনেকের সাহায্য পেয়েছি।'

আগামী দিনের পরিকল্পনা নিয়ে রিচা বলেন, 'সামনে বিশ্বকাপ আসছে। আপাতত লক্ষ্য সেটাই। এটা সবে শুরু। এটাকে ধরে রেখে বিশ্বকাপে নিয়ে যেতে চাই। সাজঘরে সবাই খুশি। আমরা এটাই ভেবে গিয়েছিলাম। তবে দলে সবাই একে অপরকে সাহায্য করে। নিজের ফিটনেস, ব্যাটিং নিয়ে কাজ করেছি বাদ পড়ার পর।'

আগামীকাল রিচার জন্মদিন, সেটি বিশেষভাবে সেলিব্রেট করার ইচ্ছা রয়েছে তাঁর পরিবারের। তবে কীভাবে সে‌লিব্রেশন হবে তা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাচ্ছে না তাঁর পরিবার। এই প্রসঙ্গে রিচা বলেন, 'জন্মদিনে কী হবে জানি না। আমি সবে বাড়িতে আসলাম। বাড়ির লোক বলতে পারবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+