Asian Games 2023: ভেঙে গেল যুবরাজের সিংয়ের রেকর্ড, টি২০ ক্রিকেটে ৩০০ পার নেপালের
এশিয়ান গেমস ক্রিকেটে জোড়া রেকর্ড নেপালের। ব্যক্তিগত এবং দলগত উভয় ক্ষেত্রেই রেকর্ড সৃষ্টি করল নেপাল।টি২০ ক্রিকেটে প্রথম দল হিসাবে ৩০০ রানের গণ্ডি পার করল নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন নেপালের দীপেন্দ্র সিং। এই ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি।
নেপালের এই ব্যাটসম্যান ৯ বলে করলেন অর্ধশতরান। ২০০৭-এ যুবরাজ সিং মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে। মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নেমে নেপালের দীপেন্দ্র সিং ১০ বলে ৫২ করে অপরাজিত থাকেন। ইনিংসের ১১ বল বাকি থাকতে ব্যাট করতে নামেন দীপেন্দ্র সিং। এবং ইতিহাস গড়ে যান।যুবরাজ সিংয়ের হাঁকানো ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরানের রেকর্ড ভাঙলেন।

এশিয়ান গেমসে ইতিহাস গড়লো নেপাল। টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে প্রথম দল হিসাবে ৩০০ রানের গন্ডি অতিক্রম করলো নেপাল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বানানো আফগানিস্তানের ২৭৮ রানের ইনিংসের রেকর্ড ভেঙে দিলো নেপাল। কুশল মাল্লা ৩৪ বলে অপরাজিত সেঞ্চুরি করলেন।
A million-dollar hug and a picture of the year featuring former Captain and Legend of Nepal Cricket Team, Paras Khadka, alongside Nepal Head Coach Monty Desai.🤗♥️🇳🇵#CricketLegends #NepalCricket #ParasKhadka #MontyDesai pic.twitter.com/W0acFeize2
— ICC Asia Cricket (@ICCAsiaCricket) September 26, 2023
টি২০ ক্রিকেটের প্ৰথম নেপালি ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন কুশল মাল্লা। এতদিন টি২০ ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক ছিলেন যুগ্মভাবে রোহিত শর্মা এবং ডেভিড মিলার। দুজনেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ডও ভেঙে দিলেন কুশল মাল্লার।মাত্র ৩৪ বলে শতরান করেন তিনি। ৫০ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেন মাল্লা। এদিন তিনি ৮টি চার ও ১২টি ছক্কা হাঁকান।
এদিনের ম্যাচে মঙ্গোলিয়ার টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ঝড় তোলে নেপালের ব্যাটসম্যানরা। মাল্লার শতরানের পর ব্যাটিং বিক্রম শুরু করেন দীপেন্দ্র। মাত্র ৯ বলেই ৫০ রান পূর্ণ করেন নেপালের ব্যাটসম্যান।
A historical day for Nepal Cricket team..
— Sanju Samson (@CricketExpert23) September 27, 2023
Kushal Malla Hit Fastest hundred in T20 in 34 balls.
Dipendra Singh Airee Hit Fastest fifty in T20 in 8 balls.
Highest t20 score by any team in 20 by Nepal 314.#Nepal #NepalCricketTeam #AsianGames2023 #record #INDvsAUS pic.twitter.com/Ls0sDG7Rfb
শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলের মধ্যে ৮টি বলে ছক্কা মারেন দীপেন্দ্র। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নেপাল। এরপর ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৪১ রানেই অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানে বিরাট জয় পায় নেপাল।
নেপাল মঙ্গলিয়া ম্যাচ যেন আস্ত একটা রেকর্ড বুক। একটা ম্যাচে এতগুলি রেকর্ড অত্যন্ত বিরল ঘটনা টি২০ ক্রিকেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে নেপাল দল। এছাড়াও, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম হাফ সেঞ্চুরিও হয়েছে এই ম্যাচে। এখানেই শেষ নয় একটা ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও মারা হয়েছে।












Click it and Unblock the Notifications