Asian Games 2023: ভারতীয় দলের সোনা জয়ের অনুপ্রেরণা কে? ম্যাচ শেষে নাম জানালেন আবেগতাড়িত স্মৃতি

সকালে শুটিংয়ে সোনা দিয়ে দিনটা এশিয়ান গেমসে ভারতীয়দের দিনের শুরুটা হয়েছিল। আর বেলা গড়াতেই ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। এশিয়াডে প্রথমবার সোনার পোডিয়ামে উঠলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। কিন্তু জানেন কী‌ এশিয়াডে সোনা জয়ের ক্ষেত্রে ভারতীয় দলকে অনুপ্রেরণা জুগিয়েছেন কে? না কোনও ক্রিকেটার নন। তিনি অ্যাথলিট।

এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের সোনাজয়ের সঙ্গে টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিনে বিশ্বসেরা হওয়ার ঘটনাক্রমের তুলনা টেনে স্মৃতি মান্ধানা। তাঁর কথায় , 'নীরজ চোপড়াকে অলিম্পিক্সের মঞ্চে দেশের জন্য সোনা পেতে দেখেছিলাম সকলে। তা সবাইকে উদবুদ্ধ করেছিল। দেশকে সোনা জিততে সাহায্য করতে পারাটা এক অনন্য অনুভূতি।'

ভারত

একইসঙ্গে ভারতীয় দলের সহ অধিনায়ক উ্ল্লে খ করেছেন, 'নীরজ চোপড়াকে দেখে ভাবতাম আমাদের জন্যও এমন এমন হবে। কিন্তু একাধিকবার সামনে গিয়েও নিজেদের সেরাটা দিতে না পারায় খালি হাতে ফিরতে হয়েছে। এশিয়ান গেমসে আমরা সেরাটা দিয়ছি। স্বপ্নপূরণ হয়েছে। আমরা ভারতীয় দলের পদক তালিকায় অবদান রাখতে পেরে সত্যিই খুব খুশি।"

প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা পূর্ণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের প্রথমবারই সোনা জিতল ভারত। এই অনন্য সম্মান দেশকে এনে দিয়ে আবেগপ্রবণ স্মৃতি মান্ধানা। যখন পোডিয়ামে জাতীয় সঙ্গীত বেজে ওঠে, নিজেকে সামলাতে পারেননি তিনি। কেঁদে ফেলেন স্মৃতি।


সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দেশের ভারতীয় দলের সহ অধিনায়ক, 'জাতীয় পতাকা উড়তে শুরু করল, বেজে উঠল জাতীয় সঙ্গীত, তখন আনন্দে চোখে জল চলে এসেছিল। এই মুহূ্র্তটা আমাদের কাছে স্পেশাল।'

১১৬ রান পুঁজি থাকলেও, এই পিচে যে ব্যাট করা সহজ নয়, তা এদিন ভারতীয় ইনিংস দেখেই বোঝা গিয়েছিল। তবে ম্যাচ জিততে কিন্তু শুরুতে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। ঠিক সেই কাজটাই করে দেখান বাংলার তরুণ বোলার তিতাস। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়াডের মেগা ফাইনালেও ঝলসে উঠেনন হুগলি জেলার বঙ্গ তনয়া। তিতাসের বোলিং ফিগার ৪-১-৬-৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+