Asian Games 2023: মঙ্গলবার ক্রিকেটে অভিযান শুরু করছে মেন ইন ব্লু, ঋতুরাজদের প্রতিপক্ষ কারা?
মঙ্গলবার এশিয়ান গেমসে অভিযান শুরু করছে ভারত। সোমবার চূড়ান্ত হয়ে গেল টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ। নেপালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে মেন ইন ব্লুকে। মঙ্গলবার ভারতের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ভোর সাড়ে ৬টা থেকে। মহিলা ক্রিকেট দল সোনা জিতেছে, এবার পুরুষদের থেকেও রয়েছে সোনার প্রত্যাশা।
আইসিসি টি২০ দলগত ক্রমতালিকার নিরিখে প্রথম পাঁচটি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। এশিয়ার দেশগুলির মধ্যে এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ, আফগানিস্তান। রবিবার শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। সেখান থেকে তিনটি দল শেষ আটের টিকিট নিশ্চিত করেছে। নেপাল, ছাড়াও হংকং, মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল খেলবে।

পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল ১৪টি দেশ।গ্রুপ পর্বের খেলায় এ গ্রুপে ছিল নেপাল, মালদ্বীপ ও মঙ্গোলিয়া। বি গ্রুপে ছিল হংকং, জাপান ও কম্বোডিয়া। গ্রুপ সি-তে ছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইল্যান্ড। এই দেশগুলির মধ্যে থেকেই তিনটি দেশ কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেল। সরাসরি পাঁচটি দেশ কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে ক্রমতালিকার ভিত্তিতে।
সোমবার লটারির মাধ্যমে কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত করা হয়। ভারতের প্রতিপক্ষ নেপাল। মঙ্গলবারই পাকিস্তান খেলবে হংকংয়ের বিরুদ্ধে। বুধবার শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে।

ভারতকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারত এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টি ২০ দল। যদিও এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বিসিসিআই।
খাতায় কলমে নেপাল দুর্বল প্রতিপক্ষ হলেও এবার এশিয়ান গেমসের গ্রুপ পর্বের ম্যাচে চমক দিয়েছে। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচে ক্রিকেটে জোড়া রেকর্ড গড়ে নেপাল। ব্যক্তিগত এবং দলগত উভয় ক্ষেত্রেই রেকর্ড সৃষ্টি করে নেপাল। টি২০ ক্রিকেটে প্রথম দল হিসাবে ৩০০ রানের গণ্ডি পার করে নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং। সেই ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি হয়।

টি২০ ক্রিকেটের প্ৰথম নেপালি ব্যাটসম্যান হিসেবে শতরান করেন কুশল মাল্লা।মাত্র ৩৪ বলে শতরান করেন তিনি। ৫০ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেন মাল্লা।
এই ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বলেন, 'ধোনির কাছে অনেক কিছুই শিখেছি। তবে প্রত্যেক অধিনায়কের একটা নিজস্ব একটা ধরণ থাকে। ওঁর নেতৃত্বের ধরণ, ব্যক্তিগত আলাদা। আমিও আলাদা। ধোনি যা করেন, আমি অনুকরণ করতে চাই না। তবে হ্যাঁ, কিছুক্ষেত্রে তাঁর থেকে শেখা বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করব।’অন্যদিকে ভারতীয় দলের কোচ মনে করেন, চিনে ক্রিকেট খেলাটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে।
এশিয়ান গেমসের জন্য ভারতের দল
ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, প্রভসিমরন সিং, যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications