Asian Games 2023: বাংলাদেশকে হেলায় হারিয়ে ফাইনালে ভারত, স্মৃতিদের পর পদক নিশ্চিত ঋতুরাজদেরও
Asian Games 2023: এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
ভারত অধিনায়ক ঋতুরাজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে কার্যত নাজেহাল হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পদ্মাপারের দলের হয়ে সব থেকে বেশি রান উইকেটরক্ষক জাকের আলির। ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

ভারতীয় বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন সাই কিশোর।ওয়াশিংটন সুন্দরের শিকার ২টি উইকেট। একটি করে উইকেট তিলক, শাহবাজ, বিষ্ণোইয়ের। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশের দল। ভারত অতিরিক্ত ১৩ না দিলে আরও খারাপ হাল হত।
জাবেব ব্যাট করতে নেমে গতম্যাচে শতরানকারী যশস্বী জয়সওয়াল খাতা খোলার আগেই সাজঘরে ফিরে য়ান। কিন্তু তিলক বর্মা এবং ঋতুরাজের ব্যাটে ভর করে সহজেই জয় পায় ভারত। তিলক অর্ধশতরান করেন। ভারতীয় ক্রিকেটাররা যে রকম ফর্মে রয়েছেন তাতে সোনার আশা করাই যায়অধিনায়ক ঋতুরাজ ৪০ রান ও তিলক ৫৫ রানে অপরাজিত থাকেন।


নেপালের বিরুদ্ধে ম্যাচে ৪৮ বলে ১০০ রান করে ভারতীয় ক্রিকেটে নতুন মাইলস্টোন সৃষ্টি করেন যশস্বী। ভারতের রঙিন জার্সিতে এটাই তাঁর প্রথম শতরান।টি২০ ফর্ম্যাটে সর্বকনিষ্ঠভারতীয় ক্রিকেটার হিসেবে শতরান করেন যশস্বী।












Click it and Unblock the Notifications