Asian Games 2023: বাংলাদেশকে হেলায় হারাল ভারত, পদক নিশ্চিত স্মৃতি-তিতাসদের

মহিলাদের এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে ভারত। রবিবার সেমিফাইনাোলে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে উঠে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় মহিলা ক্রিকেট দল বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে।সেইসঙ্গে আরও একটি পদক নিশ্চিত হয়ে গেল ভারতের।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ৫১ রানে। ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের প্রমিলা বাহিনি।ভারতের বোলারদের মধ্যে পূজা বস্ত্রকর ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।পাশাপাশি ১টি করে উইকেট পেয়েছেন তিতাস সাধু, আমনজ্যোৎ কৌর, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দেবীকা বৈদ্য।

ভারত

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫২ রান তুলে নেয় ভারতীয় দল। এবার ভারতের লক্ষ্য সোনার পজক জয়।নির্বাসনে থাকায় প্রথম ম্যাচের পর এই ম্যাচেও খেলতে পারেন‌নি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফলে দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা।

লক্ষ্য ছিল মাচ্র ৫২ রান। কিন্তু এই রা‌ন তুলতেই ভারতকে খোয়াতে হল দুটি উইকেট। এই ম্যাচে ব্যাট হাতে রান পেলেন না অধিনায়কত্বের দায়িত্বে থাকা স্মৃতি। মাত্র ৭ রান করেই আউট হয়ে যান স্মৃতি। অন্য ওপেনার শেফালি বর্মা ২১ বলে ১৭ রান করে আউট হ‌ন। অপরাজিত ২০ রান করে দলের ফাইনালের টিকিট নিশ্চিত করেন জেমাইমা রডরিগেজ়।

এক সপ্তাহ আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অল আউট করেছিল ভারতীয় পুরুষ দল। এবার মহিলা দল ৫১ রানে অল আউট করল বাংলাদেশকে। ভারতীয় পুরুষ দলের হয়ে সিরাজ যেমন দাপুটে পারফরম্যান্স করেছি‌লে‌ন, তেমনই এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় মহিলা দলের হয়ে বল হাতে ঝন তুললেন পূজা বস্ত্রকর। বাকি বোলাররাও তাঁকে যোগ্য সঙ্গ দিলেন।

এই ম্যাচে সিনিয়র দলে অভিষেক হল বাংলার তিতাস সাধুর। রবিবার গেমসের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ১৮ বছরের তিতাসের হাতে ভারতীয় দলের টুপি তুলে দেন অধিনায়ক স্মৃতি মান্ধানা।

india

বাং‌লাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশের পাঁচ ক্রিকেটার আউট হয়েছেন শূন্য রানে।সহজ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৭০ বল বাকি থাকতেই জয় পায় ভারত।
ফাইনালো উঠায় পদক নিশ্চিত গেল ভারতের। তবে পদকের রং কী হবে সেটাই দেখার। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে রূপো জিতেছিল‌ ভারত। এবার অবশ্যই নিজেদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বে সোনা জিতে পোডিয়ামের শীর্ষে উঠাই লক্ষ্য থাকবে ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+