Asian Games 2023: যশস্বীর শতরানের পর রবির স্পিনের ম্যাজিক, নেপালকে হারিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেপালের বিরুদ্ধে ২৩ রানে জিতল ভারত। টিম ইন্ডিয়ার করা ২০২ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তোলে ১৭৯ রান। এই ম্যাচ জয় পাওয়ায় পদক জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল মেন ইন ব্লু।

ক্রমতালিকায় এগিয়ে থাকার সৌজন্যে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। সোমবার নেপালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বিরাট-রোহিতরা বিশ্বকাপে মগ্ন থাকায় দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত।

ভারত

নেপালের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন অধিনায়কের সঙ্গে ওপেন করেত নামা যশস্বী জয়সওয়াল। ৪৮ বলে ১০০ রান করে ভারতীয় ক্রিকেটে নতুন মাইলস্টোন সৃষ্টি করেন যশস্বী। আটটি চার এবং সাতটি ছক্কা মারেন যশস্বী। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরান করেছিলেন টেস্টে। ভারতের রঙিন জার্সিতে সাদা বলের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান।

কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ম্যাচে একটি রেকর্ডও গড়লেন তরুণ এই ভারতীয় ক্রিকেটার। টি২০ ফর্ম্যাটে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে শতরান করলেন যশস্বী।ভেঙে দিলেন শুভমান গিল, কেএল রাহুলদের গড়া রেকর্ড।

এরপর লোয়ার অর্ডারে শিবম দুবে ও রিঙ্কু সিং ব্যাট হাতে দাপট দেখান।শিবম দুবে ১৯ বলে ২৫ অপরাজিত থাকেন। মারলেন ২টি চার ও ১টি ছক্কা। কেকেআর তারকা রিঙ্কু ১৫ বলে ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান তোলে মেন ইন ব্লু ব্রিগেড।

জবাবে ব্যাট করতে নেমে কিছুটা আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন নেপালের ব্যাটসম্যানরা।কিন্তু ভারতীয়দের স্পিনের জালেই বন্দি হলেন নেপালের ব্যাটসম্যানরা। রবি বিষ্ণোই ২৪ রানে ৩ এবং সাই কিশোর ২৫ রানে ১ উইকেট নিয়েছেন। ফলে জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তোলে ১৭৯ রান। আর এই জয়ের সঙ্গে শেষ চারে জায়গা করে নিল ভারতীয় দল।

নেপালকে হারাতে কার্যত কালঘাম বেরিয়ে গেল টিম ইন্ডিয়ার।এই ম্যাচ জিততে না পারলেও নজর কাড়লেন নেপালের ক্রিকেটাররা। বিশেষ করে ব্যাটিং বিভাগে। দীপেন্দ্র সিং, সন্দীপ জোরা, করণ কেসিদের ব্যাটে ভর করে অঘটনের সম্ভবনা জাগিয়ে তুলেছিল নেপাল। কুলশ মাল্লা ২৯ , সন্দীপ জোরা ২৯ এবং দীপেন্দ্র সিং ৩২ রান করেন। শেষদিকে আবার ১৩ বলে ১৮ রান করেন করণ কেসি।

কিন্তু শেষ পর্যন্ত সামলে নিলেন ভারতীয় বোলাররা।ভারতীয় দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অভেশ খান ও রবি বিষ্ণোই। এবার ভারতের মিশন সেমিফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+