Asian Games 2023: অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই এশিয়াডের লক্ষ্য স্থির করে ফেলেছেন ঋতুরাজ

আসন্ন এশিয়ান গেমসের টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য ভারতীয় পুরুষ দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। শিখর ধাওয়ান নন মেগা ইভেন্টের জন্য টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ের উপর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন ঋতুরাজ। প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারত। প্রথমবারেই সোনার পদক জিততে চান ভারত অধিনায়ক।

ঋতুরাজ গাইকোয়াড

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় ঋতুরাজ বলেন, 'আমি ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই এবং নির্বাচকদের। আমার উপর আস্থা রাখার জন্য। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই গৌরবের। এটা ঐতিহ্যমণ্ডিত একটি প্রতিযোগিতা। তাই আমার এবং এবং দলের বাকিদের কাছে বড় সুযোগ। আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সোনার পদক জেতা এবং দেশকে গর্বিত করা।'

একইসঙ্গে ঋতুরাজ উল্লেখ করেছেন, 'ছোটবেলা থেকেই টিভিতে দেখতাম অ্যাথলিটদের পদক জিততে। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। এই দলের প্রত্যেকেই একে অপরকে চেনে। তাঁরা আইপিএলে খেলেছে একসঙ্গে বা প্রতিপক্ষ হিসাবে।'


এশিয়ান গেমসে ক্রিকেট প্রতিযোগিতা হবে টি-২০ ফর্ম্যাটে। সেই কারণে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দেরই ভারতীয় দলে রাখা হয়েছে। ২০২১-এর জুলাইয়ে প্রথমবার ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পান ঋতুরাজ। যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা সকলেই প্রতিযোগিতার জন্য মনোনীত তরুণ দলের অংশ।

ঋতুরাজ

জিতেশ শর্মা ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দল থেকে বাদ পড়ার পরে এই টি-টোয়েন্টি দলে ফিরছেন। দলের অন্য উইকেটরক্ষকহিসেবে রয়েছেন প্রভসিমরান সিং। ওয়াশিংটন সুন্দর ও রাহুল ত্রিপাঠিও টি-টোয়েন্টি দলে ফিরেছেন।

আইপিএলে পারফরম্যান্সের উপর ভিত্তি করে জাতীয় দলে ডাক পাওয়ার আশা করেছিলেন কেকেআর ক্যাপ্টেন নীতীশ রানা। আইপিএল টিমের সতীর্থ রিঙ্কু সুযোগ পেলেও ব্রাত্য রয়ে গিয়েছেন নীতীশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ বা এশিয়ান গেমস- কোনও টিমেই ডাক পাননি নীতীশ। নাইট অধিনায়কের স্ত্রী যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+