Asia Cup 2023: এশিয়া কাপের ফরম্যাট বদলের নেপথ্যে কোন কারণ? সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কারা?

Asia Cup 2023: এশিয়া কাপ প্রথম হয়েছিল ১৯৮৪ সালে। এবার ষোড়শ সংস্করণের টুর্নামেন্টটি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ১৫ বারের মধ্যে ১৩ বারই এশিয়া কাপ হয়েছে ৫০ ওভারের ফরম্যাটে। যদিও ২০১৬ ও ২০২২ সালের এশিয়া কাপ টি ২০ আন্তর্জাতিক ফরম্যাটে হয়।

প্রশ্ন জাগতেই পারে, গত বছর যেখানে এশিয়া কাপ হলো ২০ ওভারের ফরম্যাটে, এবার কেন তা ফিরছে ৫০ ওভারের খেলায়? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Asia Cup 2023: এশিয়া কাপ এবার ৫০ ওভারের ফরম্যাটে

২০১৫ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১৬ সালের এশিয়া কাপ হবে টি ২০ ফরম্যাটে। কেন না, ২০১৬ সালেই ছিল টি ২০ বিশ্বকাপ, যেটি হয়েছিল ভারতে। এশিয়ার দলগুলি যাতে বিশ্বকাপে ভালো ফল করতে পারে সে কারণে টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের ফরম্যাটে। একই কারণে গত বছরের এশিয়া কাপ হয় ২০ ওভারের ফরম্যাটে। কেন না, গত বছরও টি ২০ বিশ্বকাপের আগে হয়েছিল এশিয়া কাপ।

টি ২০ ফরম্যাটে এশিয়া কাপ হয়েছে ২ বার। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ জেতে ভারত। গত বছর এশিয়া কাপ টি ২০ ফরম্যাটে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ হয়েছে ১৩ বার। তার মধ্যে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে মেন ইন ব্লু। ২০১৮ সালের পর এবার ফের ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ হচ্ছে। ২০১৮-তেও খেতাব জিতেছিল ভারত।

১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া প্রথম এশিয়া কাপ জিতেছিল ভারত। ১৯৮৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ১৯৯৯-৯১ মরশুমে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা ভারতের মাটিতে এশিয়া কাপ খেলেছিল। সেবার চ্যাম্পিয়ন আয়োজক দেশ ভারত। এরপর ১৯৯৫ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এশিয়া কাপ জিতে খেতাব জয়ের হ্যাটট্রিক সারে ভারতীয় দল।

Asia Cup 2023: এশিয়া কাপ এবার ৫০ ওভারের ফরম্যাটে

এরপর ভারতীয় দলের এশিয়া কাপ জয়ের দীর্ঘ খরা কাটে ২০১০ সালে। সেবার শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০১৬ সালে টি ২০ ফরম্যাটে এশিয়া কাপ জেতে ভারত। তবে ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ জয় ৮ বছর ২০১৮ সালে। সংযুক্ত আরব আমিরশাহীতে সেবার এশিয়া কাপ দখলে নিয়েছিল ভারত।

ভারতের পর এশিয়া কাপে সফলতম দেশ শ্রীলঙ্কা। ৫০ ওভারের ফরম্যাটে ৫ বার ও ২০ ওভারের ফরম্যাটে শ্রীলঙ্কা ১ বার খেতাব জিতেছে, সবমিলিয়ে ৬ বার। শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ ও ২০২২ সালে। ২০০০ ও ২০১২ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

ফলে টি ২০ ফরম্যাটে শ্রীলঙ্কা গত বছর এশিয়া কাপ জিতলেও, ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপে শ্রেষ্ঠত্ব বজায় রাখার চ্যালেঞ্জ ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+