এশিয়া কাপে পাকিস্তান ম্যাচেই রোহিতকে টপকালেন বিরাট! বিশ্বরেকর্ডের ফাঁকে কিং কোহলির একাধিক নজির

এশিয়া কাপে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত এবং দায়িত্বশীল অর্ধশতরান করলেন বিরাট কোহলি। ৪৪ বলে খেললেন ৬০ রানের ইনিংস। এই ইনিংস খেলার ফাঁকে দুটি বিশ্বরেকর্ডের পাশাপাশি একাধিক নজির গড়লেন প্রাক্তন অধিনায়ক। হংকং ম্যাচের পর পাকিস্তানের বিরুদ্ধেও টানা অর্ধশতরান হাঁকিয়ে ফর্ম নিয়ে নিশ্চিত করলেন সকলকেই।

বিরাট ফর্মে

বিরাট ফর্মে

দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে বিরাট ৩৫ রান করেছিলেন। তবে সেই ম্যাচে তাঁর আউট হওয়ার ধরন হতাশ করেছিল অনেককেই। এরপর হংকংয়ের বিরুদ্ধে ঝকঝকে অর্ধশতরান হাঁকিয়ে ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। তবে গুরুত্ব ও পরিস্থিতির নিরিখে আজ পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ইনিংস সবার উপরেই থাকবে। এটি তাঁর পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে চতুর্থ অর্ধশতরান। টি ২০ আন্তর্জাতিকে ৩২তম অর্ধশতরান হাঁকিয়ে বিরাট টপকে গেলেন রোহিত শর্মাকেও।

রোহিতকে টপকে বিশ্বরেকর্ড

রোহিতকে টপকে বিশ্বরেকর্ড

রোহিত শর্মার টি ২০ আন্তর্জাতিকে চারটি শতরান থাকলেও তিনি মোট ৩১ বার এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ পেরিয়েছেন। বিরাট সেই নজির ভেঙে দিলেন ৩২ বার টি ২০ আন্তর্জাতিকে ৫০ বা তার বেশি স্কোর করে। এই বিশ্বরেকর্ডটি ফের নিজের দখলেই নিলেন কিং কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে চতুর্থ অর্ধশতরান হাঁকিয়ে তিনি পিছনে ফেলে দিলেন কেভিন পিটারসেন, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন ও অ্যারন ফিঞ্চকে।

একাধিক নজির

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫০-এর বেশি রান করার নিরিখে কোহলি এদিন পিছনে ফেলে দিলেন বর্তমানে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কেও। বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান রয়েছে, ৫০-র বেশি রান করলেন আজ নিয়ে ১৯৪ বার। বিরাটের সামনে এখন শুধুই সচিন, মাস্টার ব্লাস্টার ২৬৪ বার আন্তর্জাতিক ক্রিকেটে ৫০-এর বেশি রান করেছেন, তাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ১০০। চলতি এশিয়া কাপে বিরাটই এখন সর্বাধিক রান সংগ্রহকারী। তিন ম্যাচে তাঁর রান দাঁড়াল ১৫৪, স্ট্রাইক রেট ১২৬.২২। তাঁর পিছনে রয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ (১৩৫ রান)।

পাকিস্তান চাপে

এদিকে, জয়ের জন্য ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান শেষ পাওয়া খবরে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে। রবি বিষ্ণোইয়ের শিকার হন পাক অধিনায়ক বাবর আজম (১০ বলে ১৪)। পাকিস্তানের প্রথম উইকেট পড়েছিল ২২ রানে। ৮.৪ ওভারে ফখর জামানকে আউট করেন যুজবেন্দ্র চাহাল। স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬৩। জামান ১৮ বলে ১৫ রান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+