ঋষভ পন্থ এশিয়া কাপের পাকিস্তান ম্যাচে বাদ, গ্যালারি থেকে দেখলেন ঊর্বশী! সোশ্যাল মিডিয়া মিমে সরগরম

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। যদিও কাল টসের পর থেকেই আলোচনা চলছে ঋষভ পন্থকে নিয়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে বাইরে থাকতে হচ্ছে পন্থকে। এমন ম্যাচে পন্থ বাদ পড়লেন যে ম্যাচে আবার গ্যালারিতে ছিলেন ঊর্বশী রাউতেলা।

গ্যালারিতে উর্বশী

ঋষভ ও ঊর্বশী এক সময় ঘনিষ্ঠ সম্পর্কে থাকলেও দুজনেই প্রকাশ্যে তা স্বীকার করেননি। আবার গুঞ্জন উড়িয়েও দেননি। সম্প্রতি ঊর্বশী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জন্য আরপি নামে একজন হোটেলের লবিতে দীর্ঘক্ষণ বসেছিলেন, কয়েকবার ফোন করে দেখা করার ইচ্ছা প্রকাশও করেছিলেন। এতেই জল্পনা চরমে ওঠে যে, আরপি বলে ঋষভ পন্থকেই বোঝাতে চাইছেন ঊর্বশী। এরপর পন্থ ও ঊর্বশী সোশ্যাল মিডিয়ায় একে অপরের নাম উল্লেখ না করেও নানাবিধ বার্তা, পাল্টা বার্তা দিতে থাকেন। ফলে গোটা চিত্রটা পরিষ্কার হতে থাকে।

ডাগআউটে পন্থ

ঋষভ পন্থ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, মিথ্যারও লিমিট থাকা উচিত। নিছক জনপ্রিয়তা পেতে কেউ কেউ যেভাবে মিথ্যার আশ্রয় নেন তা দেখে মজা লাগে বলে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন পন্থ। কিছুক্ষণ পর সেটি সরিয়ে নিলেও তা ভাইরাল হয়ে যায়। এই বার্তায় নামোল্লেখ না করে বহেন বলে উল্লেখ করলে পাল্টা ঊর্বশীও নাম উহ্য রেখে পন্থকেই উদ্দেশ করে ছোটু ভাইয়া বলে কটাক্ষ করেন। তাঁকে ব্যাট-বলে মনোনিবেশ করারও পরামর্শ দিয়েছিলেন। আবার একটি রিলে সম্প্রতি ঊর্বশী লেখেন, আমি তোমার সম্মান বাঁচিয়ে দিলাম নিজের পক্ষের গল্পটা না বলে। ফলে পন্থ ও ঊর্বশীর সম্পর্ক নিয়ে আগে যে গুঞ্জন ছিল এখন তাঁরা দুজনেই ভিন্ন মেরুতে। এরই মধ্যে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে রাউতেলার উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার মিম ছড়িয়েছে।

মিমের বন্যা

ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন গতকাল বেশ কয়েকবার ডাগআউটে বসা ঋষভ পন্থকে ক্যামেরায় ধরা হয়। আবার ৬ ওভারের শেষে ভিআইপি বক্সে ক্যামেরা ধরে ফেলে সেখানে উপস্থিত ঊর্বশী রাউতেলাকে। সোশ্যাল মিডিয়ায় ঊর্বশীর ছবির সঙ্গে ভাইরাল হয় হাস্যরত পন্থের ছবি। তা নিয়েই ছড়িয়ে পড়ে নানা মিম। সোশ্যাল মিডিয়ায় বার্তা-যুদ্ধের মধ্যে দুবাইয়ের স্টেডিয়ামে ঊর্বশীর উপস্থিতি এবং সেই ম্যাচেই পন্থের বাদ পড়া নিয়ে অনেকেই পোস্ট করেছেন।

সোশ্যাল মিডিয়া সরগরম

এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলিতেও ঊর্বশী গ্যালারিতে থাকলে সোশ্যাল মিডিয়া যে আরও সরগরম হবে তা বলার অপেক্ষা থাকে না। ঊর্বশী মাঠে এলেন, অথচ পন্থ ডাগআউটে! এই বিষয়টি ক্রিকেটপ্রেমীদের কিছুটা হতাশ করেছে। বরং মাঠে নেমে পন্থ যদি সফল হতেন, তখন ঊর্বশীর প্রতিক্রিয়া কেমন হতো, সেটাও হতে পারতো বড় আকর্ষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+