এশিয়া কাপ ২০১৬ : নিয়মরক্ষার ম্যাচে অর্ধের ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে অপরাজিত ভারত
মীরপুর, ৩ মার্চ : ইতিমধ্যে টানা তিনটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। আজ সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হচ্ছে দল। তবে আজকের ম্যাচটি শুধুমাত্র নিয়মক্ষাই। তবুও সবকটি ম্যাচে অপরাজিত থাকার জন্য এদিন খেলতে নামবে ভারত।
ভারতের বিপরীতে ফাইনালে খেলবে বাংলাদেশ।

৯টা ৩৩ মিনিট : ১০.১ ওভারে চার মেরে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিলেন যুবরাজ সিং। ফাইনালে অপরাজিত ভারত।
৯টা ৩১ মিনিট : ১০ ওভারের শেষে ৭৮/১ ভারত।
৯টা ২৭ মিনিট: ৯ ওভারের শেষে ৭২/১ ভারত ।
৯টা ২৪ মিনিট: ৮ ওভারের শেষে ভারত ৬২/১।
৯টা ১৮ মিনিট : ৭ ওভারের শেষে ভারত ৪৭/১।
৯টা ১৩ মিনিট : ৫.২ ওভারে কাদিরের বলে নাভিদের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত শর্মা। ২৬ বলে ৩৯ রান করেছেন রোহিত। মাঠে নামলেন যুবরাজ সিং।
৯টা ৭ মিনিট : ৫ ওভারের শেষে ৩৫/০ ভারত।
৯ টা ১ মিনিট : ৪ ওভারের শেষে ভারত ২৪/০।
৮ টা ৫৮ মিনিট : ৩ ওভারের শেষে ভারত ৮/০।
৮টা ৫৫ মিনিট : ২ ওভারের শেষে ভারত ৭/০।
৮টা ৫১ মিনিট : ১ ওভারের শেষে ভারত ৫/০।
৮টা ২৫ মিনিট : ২০ ওভারের শেষে ৮১/৯ শেষ করল আরব।
৮ টা ২৩ মিনিট : ১৯.৫ ওভারে ধোনির থ্রোয়ে আউট আরবের এদিন সফল ব্যাটসম্যান। সাইমান আনোয়ার। ৪৮ বলে ৪৩ করেন সাইমান।
৮টা ২১ মিনিট : ১৯.২ ওভারে নিজের দ্বিতীয় উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। ভুবির বলে নেগীর হাতে হাই ক্যাচ দিয়ে আউট মহম্মদ নাভিদ। ৭ বলে ৫ রান করেছেন তিনি। আরব ৮০/৮।
৮টা ১৯ মিনিট : ১৯ ওভারের শেষে আরব ৮০/৭।
৮টা ১৪ মিনিট : ১৮ ওভারের শেষে আরব ৭১/৭। সাইমান খেলছেন ৪২ বলে ৩৬ রান করে। বর্তমান রানরেট ৩.৯৪।
৮টা ৯ মিনিট : ১৭ ওভারের শেষে ৬৬/৭ আরব। পবন নেগীর ওভারের শেষ বলে আরব ব্যাটসম্যানদের সমন্বয়ের অভাবে রানআউট তারিক। ৫ বলে ৩ রান করেছেন তিনি।
৮টা ৫ মিনিট : ১৫.৫ ওভারের যুবরাজের বলে শট মারলেন কালিম। হার্দিক পাণ্ডিয়ার উড়ন্ত ক্যাচে ১০ বলে ২ রান করে আউট কালিম। আরব ১৬ ওভারের শেষে ৬২/৬।
৮ টা ২ মিনিট : ১৫ ওভারের শেষে আরব ৫৭/৫।
৭টা ৫৯ মিনিট : ১৪ ওভারের শেষে আরব ৫৫/৫।
৭টা ৫৫ মিনিট : ১৩.১ ওভারে হরভজনের বলে নেগীর হাতে বল দিয়ে আউট আমজাদ জাভেদ। ০ রানেই আউট আমজাদ। আরব ৫৩/৫
৭ টা ৫৩ মিনিট : ১২.৫ ওভারে পবন নেগীর বলে হরভজনের হাতে ক্যাচ দিয়ে আউট মহম্মদ উসমান। আরব ৫৪/৪।
৭টা ৫০ মিনিট : ১২ ওভারের শেষে ৪২/৩।
৭টা ৪৫ মিনিট: ১১ ওভারের শেষে আরব ৩৯/৩।
৭টা ৪১ মিনিট : ১০ ওভারের শেষে আরব ৩২/৩।
৭টা ৩৮ মিনিট : ৯ ওভারের শেষে আরব ২৫/৩। মে়ডেন উইকেট নিলেন পাণ্ডিয়া।
৭টা ৩৬ মিনিট : ৮.৪ হার্দিক পাণ্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট রোহন মুস্তাফা। ২২ বলে ১১ রান করেছেন তিনি।
৭টা ৩৩ মিনিট : হরভজনের মেডেন ওভার। ৮ ওভারের শেষে ২৫/২।
৭টা ৩০ মিনিট : ৭ ওভারের শেষে আরব ২৫/২। বল করতে এলেন হরভজন সিং।
৭টা ২১ মিনিট : ৫ ওভারের শেষে আরব ১৪/২।
৭টা ১৯ মিনিট : ৪.১ বলে ভুবনেশ্বর কুমারের বলে স্লিপে রোহন মুস্তাফার শক্ত ক্যাচ ফসকালেন সুরেশ রায়না। চার রান হয়ে গেল।
৭টা ১৮ মিনিট : ৪ ওভারের শেষে আরব ৭/২।
৭টা ১৫ মিনিট : ৩.৩ বলে জসপ্রীত বুমরার বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট এম সাজাদ। আরব ২/২।
৭ টা ১১ মিনিট : ২.৪ ওভারে প্রথ উইকেট খোয়াল আরব। ভুবনেশ্বর কুমারের বলে কট অ্যান্ড বোল্ড স্বপ্নীল পাটিল। ৯ বলে ১ রান করেছেন তিনি। আরব ১/১।
৭টা ৭ মিনিট : ২ ওভারের শেষে আরব ১/০।
৭টা ৪ মিনিট : ১ ওভার মেডেন। ১ ওভারের শেষে আরব ০/০।
৭ টা ১ মিনিট : ব্যাট করতে নাম আরব। ভারতীয় দলের তরফে প্রথম ওভারে আশিস নেহরার জায়গায় বল করতে এলেন ভুবনেশ্বর কুমার।
৬ টা ৩০ মিনিট : টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরবের। ভারতীয় দলে একাধিক বদল। আর আশ্বিন, রবীন্দ্র জাদেজা ও আশিস নেহরার জায়গায় খেলবেন পবন নেগি, ভুবনেশ্বর কুমার এবং হরভজন সিং।












Click it and Unblock the Notifications