এশিয়া কাপ : ফিল্ডিং-বোলিংয়ে ধোনি বাহিনীর কামাল, ব্যাটিংয়ে কোহলির ধামাল, যুদ্ধজয় হল না পাকিস্তানের
দীর্ঘ বিরতির পরে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান ক্রিকেট দল। বলাই বাহুল্য এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চরমে। আজকের লড়াইটা মূলত পাকিস্তানের পেস বোলিং বনাম ভারতের ধুন্ধুমার ব্যাটিংয়ের।
মীরপুরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আপাতত বেশ খানিকটা চার্জড । আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবেন কোহলিরা। ভারতীয় ব্যাটসম্যানদের উপর আজকে দায়িত্ব একটু বেশি। ভেল্কি দেখাতে হবে বোলাদেরও।
ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
১০ টা ১ মিনিট : ১৫.৩ ওভারে চার মেরে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নিলেন ধোনি। ৫ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত।
৯টা ৫৩ মিনিট : এম স্বামীর বলে ২ বলে ০ রানে হাফিজের হাতে ক্যাচ দিয়ে আউট হার্দিক পাণ্ডিয়া। ভারত ১৪.৩ ওভারে ৭৬/৫।
৯টা ৫২ মিনিট : স্বামীর বলে ৫১ বলে ৪৯ রান করে এলবিডব্লু বিরাট কোহলি।
৯টা ৪৪ মিনিট : ১২.৪ ওভারে মহম্মদ ইরফানের বলে ফের ফ্রি হিট পেলেন যুবরাজ সিং। কিন্তু ১ রানেই সন্তুষ্ট থাকতে হল যুবিকে। ১৩ ওভারের শেষে ৬৯/৩ ভারত। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৪২ বলে ১৫ রান।
৯ টা ৪১ মিনিট :১২ ওভারের শেষে ৬৩/৩ ভারত। কোহলি খেলছেন ৪০ বলে ৩৯ রানে, যুবরাজ সিং খেলছেন ২৬ বলে ১১ রানে।
৯টা ৩৮ মিনিট :
BSF jawans watching #IndvsPak match in Jammu #AsiaCupT20 pic.twitter.com/kd6ckc849t
— India TV (@indiatvnews) February 27, 2016
৯ টা ৩০ মিনিট :১০ ওভারের শেষে ৫৪/৩ ভারত।
৯ টা ২৩ মিনিট: ৮.৫ ওভারে ৫০ রানের গণ্ডি সম্পূর্ণ করল ভারত। কোহলি ২৯ বলে ২৯ রান করেছেন। যুবরাজ খেলছেন ১৮ বলে ১০ রানে । ৯ ওভারের শেষে ৫০/৩ ভারত। জয়ের জন্য প্রয়োজন ৩৬ বলে ৬৪ রান।
৯ টা ১৯ মিনিট : ৮ ওভারের শেষে ৩৫/৩ ভারত।
৯ টা ১৪ মিনিট : ৭ ওভারের শেষে ২৯/৩ ভারত।
৯ টা ১১ মিনিট : ৬ ওভারের শেষে ভারত ২১/৩।
৯ টা ৭ মিনিট : ৫ ওভারের শেষে ভারত ২০/৩।
৯টা ১ মিনিট : ৪ ওভারের শেষে ভারত ১৩/৩।
৮ টা ৫২ মিনিট : ফের আমিরের বলে ৪ বলে ১ রানে করে আউট সুরেশ রায়না। ক্যাচ নিলেন ওয়াহাব। ৩ ওভারের শেষে ৯/৩ ভারত।
৮টা ৪৮ মিনিট : ২ ওভারের শেষে ভারত ৬/২।
৮টা ৪০ মিনিট : আমিরের ০.৪ বলে আউট আজিঙ্কা রাহানে। ১ ওভারের শেষে ২/২। ব্যাট করছেন রায়না ও কোহলি।
৮ টা ৩৭ মিনিট : ২ বলে শূন্য করে এলবিডব্লু রোহিত শর্মা। বোলার মহম্মদ আমির।ভারত এখনও রানের খাতা খোলেনি। প্রথম ওভারের শেষে ০/১।
৮টা ২০ মিনিট : ১৭.৩ ওভারে ৮৩ রানে শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। হার্দিক পাণ্ডিয়ার বলে বোল্ড এম আমির। ৮ বলে ১ রান করেন আমির। ভারতের লক্ষমাত্রা ৮৪ রান। হার্দিক পার্ণ্ডিয়া ৩ টি উইকেট নিয়েছেন, ২ টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট পেয়েছেন বুমরা, নেহরা ও যুবরাজ। ২টি রান আউট।
৮ টা ১৬ মিনিট : ১৭.২ ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট এম স্বামী। ১৬ বলে ৮ রান করেছেন তিনি।
৮টা ১০ মিনিট : ১৬ ওভারের শেষে পাকিস্তান ৭১/৮
৮ টা ৬ মিনিট : ১৫.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হলেন সরফরাজ আহমেদ। ২৪ বলে ২৫ রান করেছেন সরফরাজ। পাকিস্তান ৭০/৮।
৭ টা ৫৭ মিনিট : ১১.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু ওয়াহাব। পাকিস্তান ৫২/৭।
৭ টা ৫৫ মিনিট : ১১ ওভারের শেষে ৫১/৬ পাকিস্তান।
৭টা ৫০ মিনিট : ১০ ওভারের শেষে পাকিস্তান ৪৭/৬।
৭টা ৪৪ মিনিট : রান আউট আফ্রিদি। রবীন্দ্র জাদেজার থ্রোয়ে স্টাম্প ওড়ালেন ধোনি। ২ বলে ২ রান করেই বিদায় নিলেন পাক অধিনায়ক। ৮ ওভারের শেষে পাকিস্তান ৪২/৬।
৭ টা ৩৯ মিনিট :উমর আকমল ৪ বলে ৩ রান করে যুবরাজ সিংয়ের প্রথম বলে এলবিঢব্লু উমর আকমল। ৭.১ ওভারে পাকিস্তান ৩৫/৫।
৭টা ৩৭ মিনিট : সোয়েব মালিক ১২ বলে ৪। হার্দিক পাণ্ডিয়ার বলে কট বিহাইন্ড সোয়েব। ৭ ওভারের শেষে পাক ৩৫/৪
৭টা ৩২ মিনিট : ৬ ওভারের শেষে পাকিস্তান ৩২/৩।
৭ টা ৩১ মিনিট : ৫.৫ ওভারে খুররম মঞ্জুর ১৮ বলে ১০ রান করে বিরাট কোহলির ডিরেক্ট থ্রোয়ে রান আউট।
৭ টা ২৭ মিনিট : ৫ ওভারের শেষে পাকিস্তান ২৮/২।
৭ টা ২৫ মিনিট : ৪.৪ ওভারে আশিস নেহরার বলে খুর্রমের গ্লাফসের বল লেগে ধোনির হাতে যায়। ভারতীয় দল আউটের আপিলও জানায়। তহে আম্পায়ান নাকোট করে দেন।
৭টা ২০ মিনিট : ৫ বলে ৭ রান করে আউট সর্জিল খান। জসপ্রীত বুমরার বলে ক্যাচ নিলেন আজিঙ্কা রাহানে । ৩.৩ ওভারে ২২/২।
৭টা ১৬ মিনিট : ৩ ওভারের শেষে পাকিস্তান ১৮/১।
৭টা ৯ মিনিট : ২ ওভারের শেষেও পাকিস্তান ৫/১। মেডেন ওভার নিলেন জসপ্রীত বুমরা।
৭টা ৪ মিনিট : ১ ওভারের শেষে পাকিস্তান ৫/১।
৭টা ২ মিনিট : ৪ বলে ৪ রান করে আশিস নেহরার বলে কট বিহাইন্ড হলেন মহম্মদ হাফিজ। প্রথম ওভারেই ৪ রানে প্রথম উইকেট খোয়ালো পাকিস্তান।
৭ টা : শুরু হল খেলা। মহম্মদ হাফিজ এবং সরজিল খান পাকিস্তানের হয়ে প্রথম ব্যাট করতে নেমেছেন। প্রথম ওভার বল করছেন আশিস নেহরা।
৬ টা ৪৫ মিনিট : শিখর ধাওয়ন আজ খেলছেন না, শিখরের জায়গায় আজকের ম্যাচে খেলছেন আজিঙ্কা রাহানে।
৬ টা ৩৯ মিনিট :
৬টা ৩০ মিনিট : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ধোনি। প্রথমে ব্যাট করবে পাকিস্তান।
৬ টা ২৫ মিনিট : আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে টস।
Click it and Unblock the Notifications