এশিয়া কাপ : নেহরা ঝড়ে তছনছ বাংলাদেশ, প্রথম ম্যাচেই জয় ভারতের
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : আজ বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দল বাংলাদেশের মুখোমুখি ভারত। ঢাকার মীরপুরে শের এ বাংলা স্টেডিয়ামে মহারণে প্রতিবেশি দুই রাষ্ট্র। উল্লেখ্য এই প্রথমবার টি২০ ফরম্যাটে এশিয়া কাপ খেলা হচ্ছে। ভারতের কাছে সবচেয়ে বড় স্বস্তি খেলছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সামনেই টি২০ বিশ্বকাপ। আর তার আগে টি২০ এশিয়া কাপ কিন্তু ভারতের জন্য রিয়ালিটি চেক তা বলাই বাহুল্য। ভারত ও বাংলাদেশ ছাড়ও এই সিরিজে খেলছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী।

লাইভ আপডেট
১০ টা ২১ মিনিট : ৪৫ রানে জয় ভারতের। ১২১/৭ রানে শেষ করল বাংলাদেশ।
১০ টা ১৯ মিনিট : ১৯ ওভারের শেষে ১১৯/৭ বাংলাদেশ।
১০ টা ১৩ মিনিট : ১৮ ওভারের শেষে ১০৯/৭ বাংলাদেশ।
১০ টা ৬ মিনিট : নেহরার পরের বলেই শূন্য রানে আউট মোর্তাজা। ১০০/৭ বাংলাদেশ হ্যাট্রিক চ্যান্স নেহরার।
১০ টা ৫ মিনিট : আশিস নেহরার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট মহম্মুদ্দুল্লাহ। ৬ বলে ৭ রান করেছেন তিনি। ১৬.৩ ওভারে বাংলাদেশ ১০০/৬।
১০ টা ২ মিনিট : ১৬ ওভারের শেষে বাংলাদেশ ৯৬/৫।
৯টা ৫৭ মিনিট : বৃষ্টি শুরু হল। তবুও খেলা চলছে ১৫ ওভারের শেষে বাংলাদেশ ৮৫/৫। ভারত এইসময় ৯৭/৪ ছিল।
৯টা ৫৫ মিনিট : ১৪.১ ওভারে পাণ্ডিয়ার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট সাব্বির। ৩২ বলে ৪৪ রান করেছেন সাব্বির। বাংলাদেশ ৮২/৫।
৯টা ৫১ মিনিট : ১৩ ওভারের শেষে বাংলাদেশ ৭৬/৪।
৯ টা ৪৮ মিনিট : রায়নার থ্রোয়ে ধোনি স্টাম্প ওড়ালেন আউট হলেন সাকিব উল হাসান। ৩ বলে ৮ রান করেছিলেন সাকিব। ১২.৩ ওভারে বাংলাদেশ ৭৩/৪।
৯ টা ৪৩ মিনিট : ১১ ওভারের শেষে বাংলাদেশ ৬১/৩। একই সময়ে ভারত ছিল ৬৬/৩।
৯ টা ৩৬ মিনিট : ১০ ওভারের শেষে বাংলাদেশ ৫১/৩।
৯টা ৩৫ মিনিট : ৯.৫ ওভারে আশ্বিনের বলে যুবরাজের হাতে সোজা ক্যাচ দিয়ে আউট কায়েস। ২৪ বলে ১৪ রান করেছেন তিনি।
৯ টা ৩১ মিনিট : ৯ ওভারের শেষে বাংলাদেশ ৪৮/২।
৯ টা ২০ মিনিট : ৫ ওভারের শেষে বাংলাদেশ ২৭/২।
৯ টা ৪ মিনিট : ৩.১ ওভারে জসপ্রীত বুমরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট সৌম্য সরকার। তিনি ১৪ বলে ১১ রান করেছেন। বাংলাদেশ ১৫/২।
৯ টা ৩ মিনিট : ৩ ওভারের শেষে বাংলাদেশ ১৫/১।
৮টা ৫৯ মিনিট : ২.২ ওভারে আশিস নেহরার বলে বোল্ড মহম্মদ মিঠুন। ৩ বলে ১ রান করেছেন তিনি।
৮ টা ৫৭ মিনিট : ২ ওভারের শেষে বাংলাদেশ ৯/০।
৮ টা ৫৩ মিনিট : প্রথম ওভারের শেষে বাংলাদেশ ৩/০।
৮ টা ৪৮ মিনিট : ১৬৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামল বাংলাদেশ। প্রথম ওভারের বল করছেন আশিস নেহরা। ব্যাট করছেন সৌম্য সরকার ও মিঠুন।
৮ টা ৩৮ মিনিট : ২০ ওভারের শেষে ভারত ১৬৬/৬।
৮ টা ৩৩ মিনিট : ১৯.৪ ওভারে আল আমিন হোসেনের বলে মহম্মদ্দুল্লার ক্যাচে আউট হার্দিক পার্ডিয়া। ১৮ বলে ৩১ রান করেছেন তিনি। ভারত ১৫৮/৬।
৮ টা ৩০ মিনিট : ১৯.২ ওভারে আল আমিন হোসেনের বলে সৌম্য সরকারের অসাধারণ ক্যাচে আউট রোহিত শর্মা। ৫৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংল খেললেন রোহিত।
৮ টা ২৭ মিনিট : ১৯ ওভারের শেষে ভারত ১৫৭/৪।
৮ টা ২৪ মিনিট : ১৮ ওভারে ১৪৯/৪।
৮ টা ১৯ মিনিট : ১৭ ওভারের শেষে ভারত ১৩৬/৪। রোহিত ৫১ বলে ৭৯, হার্দিক পা্ডিয়া ৬ বলে ১৪ রান।
৮ টা ১২ মিনিট : ১৫.৩ ওভারে ১০০ রানের গণ্ডি পেরলো ভারত (১০১/৪)।
৮ টা ৮ মিনিট : ১৪.৪ ওভারে সাকিব উল হাসানের বলে সৌম্য সরকারের হাতে বল দিয়ে আউট যুবরাজ সিং। আউট হলেন ১৫ রান করে। ১৫ ওভারে ৯৭/৪ ভারতের।
৮ টা ৩ মিনিট : ১৪.১ ওভারে অর্ধশতক রোহিত শর্মার ৪২ বলে ৫০ রান করলেন রোহিত।
৭ টা ৫৬ মিনিট : টি২০ কেরিয়ারে ১০০০ রানের রেকর্ড ছুঁলেন যুবারজ সিং। ৪৭ ম্যাচে ১০০০ যুবির।
৭টা ৫২ মিনিট : ১১ ওভারের শেষ ভারত ৬৬/৩। রোহিত ৩১ বলে ৩৫ রান করে অপরাজিত, যুবরাজ সিং ৭ বলে ৬ রান অপরাজিত।
৭টা ৩৮ মিনিট : মহম্মদুল্লার বলে ১৩ বলে ১৩ রান করে বোল্ড হলেন সুরেশ রায়না। ভারত ৮ ওভারের শেষ ৪৩/৩। ব্যাট করতে এসেছেন যুবরাজ সিং।
৭ টা ৩০ মিনিট : ৬ ওভারের শেষে ভারত ৩১/২।
৭ টা ২৫ মিনিট : ৫ ওভারের শেষে ভারত ২৩/২।
৭ টা ২৩ মিনিট : ৪.৩ ওভারে মোর্তাজার বলে ক্যাচ দিয়ে আউট বিরাট কোহলি। ১২ বলে ৮ রান করেছেন তিনি। ভারত ২২/২। ব্যাট করতে নেমেছেন রায়না।
৭ টা ২১ মিনিট : ৪ ওভারের শেষে ভারত ১৯/১।
৭ টা ১৬ মিনিট : ৩ ওভারের শেষে ভারত ১৬/১।
৭টা ১০ মিনিট : ২ ওভারের শেষে ভারত ৯/১।
৭টা ৮ মিনিট : ১.৩ ওভারে আল-আমিন হোসেনের বলে বোল্ড শিখর ধাওয়ান। ভারত ৪/১।
৭ টা ৫ মিনিট : ১ ওভারের শেষে ভারত ২/০।
৭টা ১ মিনিট : ভারতের হয়ে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। প্রথম ওভারে বল হাতে বাংলাদেশের টাসকিন আহমেদ।
৬ টা ৩০ মিনিট : টসে জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ।
ভারতীয় দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রণ অশ্বিন, আশিস নেহরা, জসপ্রীত বুমরা, অজিঙ্ক রাহানে, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, পবন নেগি, পার্থিব প্যাটেল।
বাংলাদেশ দল
মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), ইমরুল কায়েস, নুরুল হাসান, সৌম্য সরকার, নাসির হোসেন, শাব্বির রহমান, মাহমদুল্লা রিয়াধ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শাকিব আল হাসান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু হায়দর, মহম্মদ মিঠুন, আরাফত সানি।












Click it and Unblock the Notifications