'কিছু জিনিস স্পোর্টসম্যানশিপের ঊর্ধ্বে', পাকিস্তান ম্যাচের পর কড়া জবাব সূর্যকুমারের
এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়ে জবাব দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সাফ কথা, 'কিছু জিনিস স্পোর্টসম্যান স্পিরিটের চেয়ে বেশি হয়'।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার জানিয়েছেন, এই জয় ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, “জীবনের কিছু জিনিস স্পোর্টসম্যান স্পিরিটের ঊর্ধ্বে। আমরা পহেলগাঁও জঙ্গি হামলায় আক্রান্ত সকলের এবং তাঁদের পরিবারের পাশে আছি। আমরা 'অপারেশন সিঁদুর'-এ অংশ নেওয়া আমাদের সাহসী সেনাবাহিনীকে এই জয় উৎসর্গ করছি।”

হাত না মেলানোর সিদ্ধান্তটি পূর্বপরিকল্পিত ছিল ইঙ্গিত দিয়ে সূর্যকুমার আরও বলেন, “আমাদের সরকার এবং বিসিসিআই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল। আমরা এখানে শুধু খেলা খেলতে এসেছি। আমার মনে হয়, আমরা উপযুক্ত জবাব দিয়েছি।”
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হননি। দলের প্রধান কোচ মাইক হেসন জানান, ভারতের পক্ষ থেকে হ্যান্ডশেক প্রত্যাখ্যান করায় পাকিস্তান হতাশ। সেজন্যই সলমনের অনুপস্থিতি তারই পাল্টা প্রতিক্রিয়া।
এপ্রিল মাসে ঘটে যাওয়া পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার সম্মতি দেওয়ায় ভারতীয় ক্রিকেট দল এবং বিসিসিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিল। ভারত সরকার টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পর বিসিসিআই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। অগাস্ট মাসে ক্রীড়া মন্ত্রক ভারতকে বহু-দলীয় ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি দিলেও, দ্বিপাক্ষিক ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
সরকারের অনুমোদন সত্ত্বেও, প্রাক্তন ক্রিকেটার সহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। গত সপ্তাহে দুবাইয়ে টুর্নামেন্টের আগে আয়োজিত অধিনায়কদের বৈঠকে সূর্যকুমারকে পাকিস্তানের অধিনায়ক সলমনের সঙ্গে হাত মেলাতে দেখা গেলে তিনি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা মুখে পড়েন। তারপরই এদিন সূর্য আর হাত মেলানোর পথে হাঁটেননি।
গ্রুপ ম্যাচে ভারত পাকিস্তানকে দুরমুশ করে সহজে ম্যাচ জিতেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে ভারত গ্রুপ 'এ’-র পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে। সুপার ফোর-এ সূর্যরা প্রায় নিশ্চিত। আগামী শুক্রবার, ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ভারত খেলবে ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications