Asia Cup: ভারতের একাদশ নিয়ে অসন্তুষ্ট গাভাসকর, কার্তিকের হয়ে ব্যাট ধরে প্রশংসা কোহলির

এশিয়া কাপে সুপার ফোরের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। টি ২০ আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে বাবর আজমের পাকিস্তান। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মাদের সামনে শ্রীলঙ্কা। পাকিস্তান ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সুনীল গাভাসকর। দীনেশ কার্তিককে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি হতবাক।

ভারতের একাদশ নিয়ে অসন্তুষ্ট গাভাসকর

গাভাসকর মনে করেন, গতকালের ম্যাচে দীনেশ কার্তিককে দলে রেখে তাঁকে ফিনিশারের ভূমিকায় খেলানো হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। রবীন্দ্র জাদেজা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট ছুড়ে দিয়েছেন ঋষভ পন্থ। ফলে কার্তিক দলে থাকলে পাকিস্তানের বিরুদ্ধে আরও বেশি রান তোলা যে সম্ভব হতো সেটা মনে করছেন অনেক বিশেষজ্ঞই। গতকাল প্রথম ১০ ওভারে ৯৩ রান তোলা সত্ত্বেও ২০০ পেরোতে পারেনি ভারত। উল্লেখ্য, দীনেশ কার্তিক আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে তিন বছর পর ভারতীয় দলে কামব্যাক করেন। তারপর ফিনিশার হিসেবে বেশ কয়েকটি ম্যাচে তিনি দাপুটে ব্যাটিং করেছেন। চলতি বছর ১৭টি টি ২০ আন্তর্জাতিকে তিনি ১৯৩ রান করেন। একটি অর্ধশতরান-সহ। ব্যাটিং গড় ২১.৪৪, স্ট্রাইক রেট ১৩৩.১০।

সুনীল গাভাসকর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, দীনেশ কার্তিককে বাদ দেওয়ার কারণ বোধগম্য হওয়া খুবই কঠিন। তাঁকে ইতিমধ্যেই ফিনিশার হিসেবেই চিহ্নিত করা হয়েছে। অথচ এমন বড় ম্যাচে তাঁকে খেলানো হলো না! ফলে এটা অবাক করার মতোই বিষয়। এরই পাশাপাশি, বিরাট কোহলির ব্যাটিংয়ে খুশি সানি। চলতি এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে থাকা কোহলি হংকং ও পাকিস্তানের বিরুদ্ধে পরপর হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে করেছেন সর্বাধিক ৪৪ বলে ৬০।

গাভাসকর বিরাট প্রসঙ্গে বলেন, প্রথম বল থেকে বল ব্যাটের মাঝখানে লাগাচ্ছিলেন কোহলি। কয়েকটি অনবদ্য শটও খেলেছেন। পুল শটটাই ছিল সেরা। যে ফ্লিকে ছয় মেরে অর্ধশতরান পূর্ণ করলেন সেটিও দৃষ্টিনন্দন শট। প্রায় সব বলই তিনি ব্যাটের মাঝখান দিয়ে খেলেছেন, যেটা গুরুত্বপূর্ণ। শুধু একটি ক্ষেত্রেই লেগ স্পিনারের বলে তা পারেননি। তাছাড়া সব বলই তিনি ব্যাটে সঠিকভাবে লাগিয়েছেন। এই ধরনের ইনিংস ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ায়। কত রান করলেন সেটা বড় নয়, কীভাবে তিনি ব্যাট করলেন সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিরাট যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করেছেন তা বজায় রাখলে ভারতীয় দল আগামী ম্যাচগুলিতে উপকৃত হবে বলেও মন্তব্য করেন গাভাসকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+