এশিয়া কাপ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়ে নাগিন ডান্সে খোঁচা শ্রীলঙ্কার, ভাইরাল ভিডিও
এশিয়া কাপের আসরে ফিরল নাগিন ডান্স। চার বছরের ব্যবধানে। নিদাহাস ট্রফি থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করে নাগিন ডান্সে মেতেছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা। এবার এশিয়া কাপ থেকে শাকিব আল হাসানের দলের বিদায় নিশ্চিত করে সেই নাগিন নৃত্য ফিরিয়ে দিল শ্রীলঙ্কা। তবে গোটা দল নয়। কেকেআরে খেলা চামিকা করুণারত্নের নাগিন ডান্সই এখন ভাইরাল।
|
নিদাহাস ট্রফি টু এশিয়া কাপ
২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ তোলার পর বাংলাদেশ ১ বল বাকি থাকতে ২ উইকেটে জয় নিশ্চিত করেছিল। শ্রীলঙ্কার মাটিতে তাদের হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠে মেতেছিল নাগিন ডান্স সহযোগে সেলিব্রেশনে। এরপর ফাইনালে দীনেশ কার্তিক ৮ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেন। বাংলাদেশের নাগিন ডান্সের সেলিব্রেশনের বদলা নিতে শ্রীলঙ্কা কতটা মুখিয়ে ছিল তা দেখা গেল গতকাল খেলা শেষ হতেই।

বাংলাদেশের বিদায়
বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলার পর একটা সময় অবধি বেশ বেকায়দায় ছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৬০, অধিনায়ক দাসুন শনাকার ৩ বলে ৪৫, চামিকা করুণারত্নের ১০ বলে ১৬ রানের পাশাপাশি আসিথা ফার্নান্দোর ৩ বলে ১০ রানের ঝোড়ো ইনিংস শ্রীলঙ্কাকে নিয়ে যায় সুপার ফোরে। চার বল বাকি থাকতে ২ উইকেটে জিতে শ্রীলঙ্কা বাংলাদেশকে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে দেয়। আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় শ্রীলঙ্কার আত্মবিশ্বাসও বাড়াল নিশ্চিতভাবেই।
|
শ্রীলঙ্কা ফেরাল নাগিন ডান্স
শ্রীলঙ্কার জয় নিশ্চিত হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয় শ্রীলঙ্কা দলের সেলিব্রেশন। তখনই দেখা যায় ড্রেসিংরুম থেকে চামিকা করুণারত্নে নাগিন ডান্সের সেলিব্রেশনে মেতেছেন। বাকি ক্রিকেটারদের অবশ্য এভাবে নাচতে দেখা যায়নি। নিদাহাস ট্রফিতে বিপক্ষের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিতে বাংলাদেশ যে ধরনের সেলিব্রেশন শুরু করেছিল, এবার সেটাই সুদে-আসলে ফিরিয়ে দিল শ্রীলঙ্কা। করুণারত্নের এই ভিডিওর সঙ্গে বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে ছড়িয়েছে নানাবিধ মিম।
|
ময়নাতদন্তে শাকিব
বাংলাদেশের অধিনায়ক হিসেবে শাকিব আল হাসানের প্রত্যাবর্তন একেবারেই সুখকর হয়নি। টি ২০ বিশ্বকাপের আগে এমন হতাশাজনক পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে টাইগারদের। শাকিব যেমন দলের ব্যাটিং বিভাগে উন্নতি চাইছেন তেমনই চাইছেন টি ২০ বিশ্বকাপে পেসাররা অন্তত ১২ ওভার ভালো বোলিং করুন। চার-পাঁচজন ভালো বোলার নিয়েই বিশ্বকাপে নামতে চান শাকিব। এশিয়া কাপের আগে কয়েকটি ম্যাচ পেলে দলের পারফরম্যান্স এতটা খারাপ হতো না বলেই মনে করেন শাকিব। তবে স্পিনারদের নো বলের রোগ সবার আগে ঘোচাতে চাইছেন। এবাদত হোসেন ৩ উইকেট নিলেও ৪ ওভারে ৫১ রান দেন। শাকিবের কথায়, এবাদত টেস্ট ও ওয়ান ডে ম্যাচ বেশি খেললেও টি ২০ আন্তর্জাতিকে অভিষেকেই চাপের পরিস্থিতিতে বোলিং করলেন। এই অভিজ্ঞতা থেকে তাঁকে শিক্ষা নিতে হবে। প্রথম দুই ওভারে ৩ উইকেট পাওয়া পেসার পরেও ছন্দে থাকবেন সেটা প্রত্যাশিত। কিন্তু তা হয়নি।
If karma had a face #NaginDance#AsiaCupT20 pic.twitter.com/K3ToB1cYrO
— Ritika Sanwal (Pahadan) 🗻 #IPL2022 (@infiniteflames2) September 1, 2022
Final step of nagin dance #AsiaCupT20 pic.twitter.com/Fj40jUPoU6
— Faltu Baba (@FaltuBaba__) September 1, 2022
@dasunshanaka1 making Bangladeshi team Recall nagin dance. Absolute entertainment . What a game !#srilankavsbangladesh #nagindnace pic.twitter.com/R66nFetI3e
— Pankaj Singh (@PankajS79442718) September 1, 2022












Click it and Unblock the Notifications