এশিয়া কাপ আয়োজন নিয়ে আবারও ধাক্কা খেল পিসিবি, বিসিসিআইকেই সমর্থন বাংলাদেশ-শ্রীলঙ্কার
এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। এশিয়া কাপ আয়োজন নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান। ফের একবার প্রশ্নের মুখে পড়ল তাঁদের হাইব্রিড মডেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির দেওয়া হাইব্রিড মডেল গ্রহণ করেনি। আয়োজনের স্বত্ত হারাতে পারে পিসিবি।
বিসিসিআই যতই আপত্তি তুলুক, এশিয়া কাপ আয়োজন করতে প্রথম থেকেই মরিয়া পিসিবি। ভারতের জন্য তাঁরা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন। এই মডেলের অনুসারে এশিয়া কাপ ২০২৩ এর শুরুতে চার বা পাঁচটি ম্যাচ পাকিস্তানে খেলা হবে এবং বাকি ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে বলে বলা হয়েছিল।

কেবলমাত্র ভারতের সাথে ম্যাচ খেলতে বারবার পাকিস্তান থেকে অন্য কোনো দেশে যাতায়াত করতে রাজী নয় অন্যান্য দেশগুলি। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার যৌথ দাবীর সামনে সম্ভবত নতিস্বীকার করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান থেকে সম্ভবত সরেই যাচ্ছে এশিয়া কাপ।

এই সূ্ত্র আরও জানিয়েছে, 'পিসিবির সামনে এখন দুটি রাস্তা খোলা রয়েছে। এশিয়া কাপে অংশ নিতে হলে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে অথবা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হবে। যদি একান্তই পাকিস্তান না খেলে সেক্ষেত্রে টুর্নামেন্ট স্থগিতও থাকতে পারে। কারন ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া টুর্নামেন্ট জৌলুসহীন হয়ে পড়বে।'

এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে বেশ কয়েক মাস ধরে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। কিন্তু পাক ভূমিতে খেলতে যাওয়ার বিষয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিসিসিআইয়ের। ভারতীয় বোর্ডকে সমর্থন করেছে শ্রীলঙ্কা-বাংলাদেশও। ফলে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে শ্রীলঙ্কাতেই হাওয়ার কথা।তবে আরব আমীরশাহীতেও এই টুর্নামেন্ট হতে পারে।












Click it and Unblock the Notifications