Asia Cup 2023 Final: মহম্মদ সিরাজ নাম লেখালেন কিংবদন্তিদের পাশে, ফাঁস করলেন সাফল্যের রহস্য

Asia Cup 2023 Final: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানেই গুটিয়ে দিয়েছে ভারত। সেটা সম্ভব হয়েছে মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলের জন্য। সিরাজের বোলিং ফিগার ৭ ওভার ১ মেডেন ২১ রান ছয় উইকেট।

২০০৮ সালের এশিয়া কাপের ফাইনালে অজন্তা মেন্ডিসের পর এই প্রথম কোনও বোলার এশিয়া কাপে ৬ উইকেট নিলেন, তাও আবার ফাইনালেই। প্রথম বোলার হিসেবে এশিয়া কাপের ম্যাচে সাত উইকেটও পেতেই পারতেন। তবে সেটা হয়নি।

Asia Cup 2023 Final: মহম্মদ সিরাজ নাম লেখালেন কিংবদন্তিদের পাশে

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ওভারটি ছিল সিরাজের দ্বিতীয় ওভার। এই ওভারটির প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে সিরাজ চারটি উইকেট তুলে নেন। একদিনের আন্তর্জাতিকে কোনও ম্যাচে কোনও বোলার এক ওভারে চারটি উইকেট দখল করছেন, এমন নজিরের সাক্ষী ক্রিকেটপ্রেমীরা থাকলেন এই নিয়ে তৃতীয়বার।

২০০৩ সালের বিশ্বকাপে পিটারমারিৎজবার্গের সিটি ওভালে বাংলাদেশের বিরুদ্ধে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন চামিন্ডা ভাস। সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন। হান্নান সরকার, মহম্মদ আশরাফুল, এহসানুল হক ও সানাউর হোসেনের উইকেট দখল করেছিলেন ভাস।

২০০৭ সালের বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে তুলে নিয়েছিলেন জাক কালিস, শন পোলক, অ্যান্ড্রু হল ও মাখায়া এনতিনির উইকেট। শ্রীলঙ্কার দুই পেসারের নজির এশিয়া কাপে প্রথম বোলার হিসেবে স্পর্শ করলেন সিরাজ। ২৯তম ম্যাচে চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে ৫০ উইকেটের মাইলফলকও ছুঁলেন।

একদিনের আন্তর্জাতিকে সেরা বোলিং চামিন্ডা ভাসের, তিনি ২০০১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ উইকেট নিয়েছিলেন। সাত উইকেট রয়েছে শাহিদ আফ্রিদি, গ্লেন ম্যাকগ্রা, রশিদ খান, অ্যান্ডি বিকেল, মুথাইয়া মুরলীধরন, আলি খান, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ, ইমরান তাহির ও উইনস্টন ডেভিসের।

Asia Cup 2023 Final: মহম্মদ সিরাজ নাম লেখালেন কিংবদন্তিদের পাশে

ভারতের প্রথম বোলার হিসেবে সাত উইকেট দখল করতে না পারলেও ওডিআইয়ে সেরা বোলিংয়ে ভারতীয়দের তালিকায় সিরাজ রইলেন চারে। স্টুয়ার্ট বিনি ৪.৪ ওভারে ২টি মেডেন-সহ ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে।

১৯৯৩ সালে হিরো কাপ ফাইনালে অনিল কুম্বলে ৬.১ ওভারে ২ মেডেন-সহ ১২ রানে ছয় উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। জসপ্রীত বুমরাহ ৭.২ ওভারে ৩টি মেডেন-সহ ১৯ রানে ছয় উইকেট নেন ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপরই রইল সিরাজের বোলিং ফিগার।

সিরাজ বলেছেন, আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট পেলেও পাঁচ উইকেট পাইনি। ফলে ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়। আগের ম্য়াচগুলিতে স্যুইং না পেলেও আজ বল স্যুইং করাতে পেরেছি। ব্যাটারদের খেলতে বাধ্য করানোই লক্ষ্য ছিল। আউটস্যুইঙ্গারে উইকেট দখল সিরাজকে বাড়তি তৃপ্তি দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+