এশিয়া কাপ আয়োজন নিয়ে অনড় পিসিবি, দাবি না মানলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ত্যাগের হুঁশিয়ারি

এশিয়ান কাপ আয়োজন নিয়ে হাল ছাড়ছে না পাকিস্তান। কার্যত একঘরে গিয়েও প্রতিদিনই পাল্টা সুর চড়াচ্ছে পিসিবি। নতুন নতুন দাবি পেশ করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে। মূলত এশিয়া কাপ আয়োজন করা নিয়ে আপাতত দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে দরবার করছেন নাজম শেট্টি।

ভেন্যু নিয়ে তাঁদের বিকল্প থিয়োরি ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার পাল্টা নয়া প্রস্তাব দিল পিসিবি। নাজম শেট্টি এশিয়ার ক্রিকেট সংস্থার কাছে দাবি করেছেন, অন্তত প্রথম রাউন্ডের চারটি ম্যাচ দিতে হবে পাকিস্তানকে। শুধু তাই নয়, পাক বোর্ড প্রধান এটাও জানিয়ে দিয়েছেন এই নতুন মডেলও যদি এশীয় ক্রিকেট কাউন্সিল খারিজ করে দেয়, তা হলে পাকিস্তান এশিয়া কাপ খেলবে না। এশীয় ক্রিকেট কাউন্সিল ছেড়েও বেরিয়ে যাবে।

১

এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে বেশ কয়েক মাস ধরে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। কিন্তু পাক ভূমিতে খেলতে যাওয়ার বিষয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিসিসিআইয়ের। ভারতীয় বোর্ডকে সমর্থন করেছে শ্রীলঙ্কা-বাংলাদেশও। ফলে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে শ্রীলঙ্কাতেই হাওয়ার কথা।

এই পরিস্থিতিতে পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে দরকারে এশিয়া কাপ বয়কট করবে তাঁরা।প্রয়োজনে সেই সময় তিন থেকে চারটি দেশকে নিয়ে পাকিস্তানে একটি এক দিনের প্রতিযোগিতা আয়োজন করবে পিসিবি।এদিকে এশিয়া কাপ বাতিল হলে বিসিসিআই এশিয়া কাপের বদলে পাঁচ দেশের একটি ক্রিকেট সিরিজ করার বিকল্প চিন্তাভাবনাও করে রেখেছে।

২

এশিয়া কাপের সঙ্গে প্রবলভাবে জড়িয়ে গিয়েছে বিশ্বকাপও। বিশ্বকাপকে হাতিয়ার করেই এশিয়া কাপ নিয়ে সুর চড়াচ্ছে পিসিবি।
একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে নাজম শেট্টি বলেছেন, 'যদি ভারত এখন একটি নিরপেক্ষ ভেন্যু চায় এবং হাইব্রিড মডেল গ্রহণ করে, তা হলে আমরা বিশ্বকাপে একই হাইব্রিড মডেল ব্যবহার করব। পাকিস্তান তার বিশ্বকাপের ম্যাচগুলো ঢাকা বা অন্য যে কোনও ভেন্যুতে খেলতে পারে। এবং একই ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত এ ভাবে খেলতে পারে।'

ভারত বা পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে দুই দেশের কূটনীতি প্রবলভাবে জড়িয়ে থাকে। এই কথা ভালোই জানে আইসিসি। দুই দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া যে ক্রিকেট বোর্ড কোনও সিদ্ধান্ত নেবে না, তাও বিলঙ্খন জানে আইসিসি।

৩

পিটিআইকে আইসিসি-র এক কর্তা বলেছেন, 'ভারতের পাকিস্তান সফর এবং পাকিস্তানের ভারতে আসা নিয়ে বিসিসিআই বা পিসিবির উপর নির্ভর করে না। তাই পিসিবি আইসিসিকে বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণের বিষয়ে কোনও আশ্বাস দিতে পারে না।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'বিসিসিআইয়ের মতো এখানেও পাকিস্তান সরকার অনুমোদন দেবে, সরকারের অনুমোদন পাওয়ার পরেই পিসিবি সিদ্ধান্ত নিতে পারে।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+