এশিয়া কাপে ভারত ১৪৭ রানে বেঁধে ফেলল পাকিস্তানকে, ভুবনেশ্বর গড়লেন নজির, শর্ট বলে হার্দিকের কামাল

এশিয়া কাপে ভারতের সামনে জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যমাত্রা রাখল পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৯.৫ ওভারে ১৪৭ রানে পাকিস্তান অল আউট হয়ে যায়। মহম্মদ রিজওয়ান ছাড়া কেউই দাগ কাটতে ব্যর্থ। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে ভারতের সেরা বোলিং পারফরম্যান্স ভুবনেশ্বর কুমারের। চার ওভারে ২৬ রান দিয়ে নিলেন চার উইকেট। হার্দিক পাণ্ডিয়া পেলেন ৩ উইকেট।

পাকিস্তান ১৪৭

পাকিস্তান ১৪৭

পাকিস্তানের প্রথম উইকেট পড়েছিল ২.৪ ওভারে ১৫ রানের মাথায়। ৫.৫ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। পাওয়ারপ্লে-র ৬ ওভারে পাকিস্তান তুলেছিল ২ উইকেটে ৪৩। এরপর ১২.১ ওভারে পাকিস্তানের তৃতীয় উইকেটটি পড়েছিল ৮৭ রানের মাথায়। সেখান থেকে ১৮.৩ ওভারে পাকিস্তান নবম উইকেট হারায় ১২৮ রানের মাথায়। শেষ অবধি ১৯.৫ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। শেষ ৪.৫ ওভারে পাকিস্তান ৪৪ রানের মধ্যে ৫ উইকেট হারায়। মাঝের ওভারগুলিতে অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারে পাকিস্তান তোলে ৬০ রান, তিন উইকেটের বিনিময়ে। এগারো নম্বরে নামা শাহনওয়াজ দাহানি ৬ বলে ১৬ রান করেন, দুটি ছয়ের সাহায্যে। আর এই ঝোড়ো ইনিংস দেড়শোর কাছে পৌঁছে দেয় পাকিস্তানকে।

দুরন্ত ভুবনেশ্বর

দুরন্ত ভুবনেশ্বর

মহম্মদ রিজওয়ান চারটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৪২ বলে ৪৩ রান। ইফতিখার আহমেদ ২২ বলে ২৮ রান করেন। হ্যারিস রউফ ৭ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। বাবর আজম, সাদাব খান ও ফখর জামান- প্রত্যেকেই করেন ১০ রান। ভুবনেশ্বর কুমার ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি উইকেট তুলে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন। দীপক চাহার ছাড়া টি ২০ আন্তর্জাতিকে ভারতের কারও হ্য়াটট্রিক নেই। সেই নজির ভুবি স্পর্শ করতে পারেননি। তবে এদিন ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি যে চার উইকেট নিলেন, সেটি টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স।

ভরসা দিচ্ছেন হার্দিক

ভরসা দিচ্ছেন হার্দিক

ভারত এদিন পাকিস্তানের টপ অর্ডারের বেশিরভাগ উইকেট তুলে নিয়েছে শর্ট বলের কৌশল প্রয়োগ করে। এতে অনেকটাই কৃতিত্ব হার্দিক পাণ্ডিয়ার। হার্দিক ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। মহম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের জুটিও ভাঙেন তিনি। অর্শদীপ সিং ৩.৫ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। আবেশ খান একটি উইকেট পেয়েছেন ২ ওভারে ১৯ রান খরচ করে। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩২ রান দিয়ে কোনও উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা ২ ওভারে ১১ রান দেন। ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, স্যুইং সহায়ক উইকেট ছিল না। আরও ১৫ রান কমে বেঁধে ফেলা যেত পাকিস্তানকে। প্রথম ৬ ওভার দেখে নিয়ে খেললে ম্যাচ জেতা সম্ভব বলে মন্তব্য করেছেন ভুবি।

রান পেলেন না রাহুল

তবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছে ভারত। অভিষেক ম্যাচে দ্বিতীয় বলেই লোকেশ রাহুলের উইকেট তুলে নেন তিনি। রাহুল প্রথম বল খেলতে গিয়েই বোল্ড হয়ে যান। টি ২০ বিশ্বকাপের আগে রাহুলের ফর্ম অস্বস্তি বাড়াবে ভারতের। ইতিমধ্যেই ঋষভ পন্থকে বাদ দিয়ে দীনেশ কার্তিককে খেলানোর সিদ্ধান্তের জন্য সমালোচনা করা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অনেকের মতে, রাহুলকে বসিয়ে খেলানো যেত পন্থকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+