এশিয়া কাপে ভারতকে হারিয়েই হাসপাতালে পাকিস্তানের তারকা, চোট পেয়ে বাড়ালেন উদ্বেগ
এশিয়া কাপে চোট সমস্যা পিছু ছাড়ছে না পাকিস্তানকে। তিন জোরে বোলার- শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং শাহনওয়াজ দাহানি ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। এবার চিন্তা বাড়ালেন উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারতের বিরুদ্ধে পাকিস্তান জেতার পরই স্টেডিয়াম থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিজওয়ানকে।

শাহিন শাহ আফ্রিদির পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন মহম্মদ হাসনাইন। গতকাল ভারতের বিরুদ্ধে তিনি পাকিস্তানের প্রথম একাদশে আসেন শাহনওয়াজ দাহানির জায়গায়। সেই হাসনাইনের একটি বল ধরতে গিয়েই ডান পায়ে চোট লাগে রিজওয়ানের। মাঠেই তাঁর শুশ্রূষার বন্দোবস্ত করা হয়। এরপর যদিও রিজওয়ান ব্যাট করতে নামেন ওপেনার হিসেবেই। দলের হয়ে সর্বাধিক রানও করেন। গত টি ২০ বিশ্বকাপে ভারতকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিজওয়ান। ৫৯টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর রান সংখ্যা ১৮৫৪, একটি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। চলতি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেন ৪৩, হংকংয়ের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ৭৮ রানে। গতকাল সুপার ফোরে ভারতের বিরুদ্ধে রিজওয়ান করেন ৭১।
@imVkohli leaving the ground after a small cramp and @iMRizwanPak staying in the field,suffering from immense pain,struggling with injury,still playing and winning the match for his country....now you know who the real KING is....this man is love 🫡🫡🖤🖤 pic.twitter.com/dwiRn27VPK
— jyesha nawaz (@JyeshaNawaz) September 5, 2022
রিজওয়ান গতকাল ৫১ বলে ৭১ রান করেন, তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়। মহম্মদ নওয়াজকে নিয়ে ৪১ বলে ৭৩ রানের পার্টনারশিপও গড়েন। যদিও খেলা শেষের পরেই রিজওয়ানের চোট নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আজ সেখানে এমআরআই স্ক্যান হবে। এতে বোঝা যাবে রিজওয়ানের চোট কতটা গুরুতর। টি ২০ বিশ্বকাপে নামার আগে দেশের মাটিতে সাতটি টি ২০ আন্তর্জাতিক খেলবে পাকিস্তান। চলতি এশিয়া কাপে ফাইনালে উঠলে আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে বাবর আজমের দলের। এই অবস্থায় দুরন্ত ফর্মে থাকা রিজওয়ানের চোট যাতে গুরুতর কিছু না হয়, তারই প্রত্যাশা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
চলতি এশিয়া কাপে রিজওয়ান সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রয়েছেন। ৩টি ম্যাচে তিনি ১৯২ রান করেছেন একবার অপরাজিত থেকে। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৮। গড় ৯৬, স্ট্রাইক রেট ১২৮। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক ৩ ম্যাচে ১৫৪ রান করেছেন, সর্বাধিক স্কোর গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান। বিরাটের গড় ৭৭, স্ট্রাইক রেট ১২৬.২২। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাট এশিয়া কাপে সেভাবে জ্বলে ওঠেনি। এই পরিস্থিতিতে রিজওয়ান যদি কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যান তাহলে তা পাকিস্তান শিবিরে বড় ধাক্কাই হবে। বুধবার পাকিস্তানের পরবর্তী ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications