Asia Cup 2023: এশিয়া কাপের প্রোমোয় নেই রোহিত, শুধুই বিরাট, তুঙ্গে বিতর্ক! শিখরের পাক ম্যাচ নিয়ে মন্তব্য ডিলিট

Asia Cup 2023: চলতি মাসেই শুরু এশিয়া কাপ। তার আগে এশিয়া কাপের প্রোমো নিয়ে তুঙ্গে বিতর্ক। একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিট করেছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। অপর প্রোমোয় বিরাট কোহলিকে নিয়ে মাতামাতিতে শুরু নয়া বিতর্ক।

এই প্রোমোটিতে বিরাট কোহলিকেই দেখা গিয়েছে বারবার। কিন্তু ভারত অধিনায়ককেই রাখা হয়নি। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা।

Asia Cup 2023: এশিয়া কাপের প্রোমোয় নেই রোহিত, শুধুই বিরাট, তুঙ্গে বিতর্ক!

৩০ অগাস্ট থেকে এশিয়া কাপ শুরু। ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তরিখ। ভারত অভিযান শুরু করবে ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে। এশিয়া কাপের সব ম্যাচই শুরু বিকেল ৩টে থেকে। গ্রুপ পর্বে ভারত ৪ সেপ্টেম্বর খেলবে নেপালের বিরুদ্ধে। এরপর সুপার ফোরের লড়াই। সেক্ষেত্রে ১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ যে প্রোমোটি স্টার স্পোর্টসের তরফে প্রকাশ করা হয়েছে তা জুড়ে শুধুই বিরাট। সাফল্য, ব্যর্থতা, সমর্থকদের আবেগ, আশা-ভরসা তুলে ধরা হয়েছে মিনিটখানেকের প্রোমোতে। বিরাট নিশ্চিতভাবেই তারকা। তবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে কেন রাখা হয়নি বা রোহিতকে রেখে প্রোমো আদৌ প্রকাশ করা হবে কিনা তা নিয়ে তুঙ্গে তরজা সোশ্যাল মিডিয়ায় রোহিত ও বিরাট ভক্তদের মধ্যে।

Asia Cup 2023: এশিয়া কাপের প্রোমোয় নেই রোহিত, শুধুই বিরাট, তুঙ্গে বিতর্ক!

প্রোমোটিতে কয়েক সেকেন্ডের জন্য একটি উইকেট পড়ার পর সেলিব্রেশনে বিরাট ও হার্দিক পাণ্ডিয়াকে দেখা গিয়েছে, তাও একটি টিভির পর্দায়। রোহিত কোথাও নেই! এক নেটাগরিক কমেন্ট বক্সে গিয়ে লিখে দিয়েছেন, ভারতীয় দল মানে শুধু বিরাটকে বোঝায় না, বাকিদেরও রাখা উচিত।

একজন লিখেছেন, কে স্টার স্পোর্টস বা জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তা গুরুত্বপূর্ণ নয়। ভারত অধিনায়ককে যোগ্য সম্মান দেওয়াই কাম্য। বিরাটকে ক্যাপ্টেনের পোস্টারে দেখানোয় বোঝা যাচ্ছে যাঁরা এটি বানিয়েছেন তাঁদের লেভেল। এর আগে শিখর ধাওয়ানকে রেখে বানানো প্রোমো ডিলিট করেছে স্টার স্পোর্টস।

শিখর এশিয়া কাপে স্টার স্পোর্টসে বিশেষজ্ঞের ভূমিকা পালন করবেন। ভারত-পাকিস্তান ম্যাচে তাঁর অভিজ্ঞতা দিয়ে একটি প্রোমো বানানো হয়েছিল। যেখানে শিখর বলেন, সব সময় এমনটা বলা হয়েছে বিশ্বকাপ জেতো না জেতো, পাকিস্তানকে হারাতে হবে। কিন্তু বিশ্বকাপ জেতাটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের আশীর্বাদে আমরা ফের তা জিতব।

শিখর আরও বলেছিলেন, পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকে, চাপ থাকে। ম্যাচ শেষেই তৃপ্তিদায়ক অনুভূতি মেলে। আমরা বেশিরভাগ ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছি। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। একইসঙ্গে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাল্কা কথাবার্তাও চলতে থাকে। শিখরের এই প্রোমো ঘিরে বিতর্ক হতে তা ডিলিট করে সম্প্রচারকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+