মোতেরার দিকে তাকিয়ে পাকিস্তান, এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপের ভাগ্য ভারতের হাতেই

ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই টেস্টের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান। এই টেস্টের ফলাফলের উপর নির্ভর করবে এশিয়া কাপের ভাগ্য। পাশাপাশি ভারতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ নিয়েও চাপ তৈরি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ নিয়ে দোলাচল

এশিয়া কাপ নিয়ে দোলাচল

করোনা পরিস্থিতিতে গত বছর এশিয়া কাপ আয়োজন সম্ভব হয়নি। এ বছরের জুনে সেই টুর্নামেন্ট হওয়ার কথা শ্রীলঙ্কায়। যদিও ক্রীড়াসূচি এখনও তৈরি হয়নি। তবে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে মোতেরা টেস্টের উপরেই। এই টেস্ট ড্র হলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। ফলে ফের অনিশ্চয়তা দেখা দেবে এশিয়া কাপ হওয়া নিয়ে। লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১৮ জুন। মোতেরায় শেষ টেস্টে হারলেই একমাত্র বিরাটরা লর্ডসের টিকিট পাবেন না। যে ছন্দে ভারত খেলছে তাতে সেই সম্ভাবনা নেই বললেই চলে।

পাকিস্তানের বক্তব্য

পাকিস্তানের বক্তব্য

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি করাচিতে সাংবাদিকদের বলেন, এশিয়া কাপ গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এক বছর পিছিয়ে দেওয়া হয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে জুনে। এশিয়া কাপও ওই মাসেই হওয়ার কথা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েও দিয়েছে তারা ওই মাসেই এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত হচ্ছে। কিন্তু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সঙ্গে এশিয়া কাপের দিন একসঙ্গে পড়লে তা সমস্যার। ফলে আরও এক বছর পিছিয়ে দেওয়াই যায় এশিয়া কাপ। পিসিবি সিইও ওয়াসিম খানও বলেছেন, মনে হচ্ছে ভারত ফাইনাল খেলবে। তাই জুনে অনুষ্ঠেয় এশিয়া কাপ স্থগিত রাখাই ভালো।

বিশ্বকাপ নিয়ে পাক দাবি

বিশ্বকাপ নিয়ে পাক দাবি

পাকিস্তান ইতিমধ্যেই দাবি করেছে, টি ২০ বিশ্বকাপ আয়োজন করতে হলে পাকিস্তান দল, সাপোর্ট স্টাফ, দর্শক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা দেওয়ার লিখিত অনুমতি দিতে হবে ভারতকে। এ ব্যাপারে আইসিসি-র কাছে চিঠিও পাঠানো হয়েছে পাক বোর্ডের তরফে। এহসান মানি বলেছেন, আইসিসি-র সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। আবারও একই দাবি নিয়ে বৈঠক করব।

ভারত থেকে বিশ্বকাপ কোথায় সরতে পারে

ভারত থেকে বিশ্বকাপ কোথায় সরতে পারে

এহসান মানি বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত ৩১ মার্চের মধ্যে জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি। ভিসার পাশাপাশি করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। ভারত থেকে বিশ্বকাপ সরাতে হলে তা সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের পরিকল্পনাও আইসিসি সেরে রেখেছে বলে দাবি পিসিবি-র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+