(ছবি) এশিয়া কাপ : মলিঙ্গার ৪ উইকেট, সংযুক্ত আরব আমিরশাহীকে ১৪ রানে হারাল শ্রীলঙ্কা।
মণিপুর, ২৬ ফেব্রুয়ারি : দুরন্ত বোলিং দিয়ে এযাত্রায় ব্যাটিং বিপর্যয় কোনমতে চাপা দিল শ্রীলঙ্কা। টি২০ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ১৪ রানে হারাল শ্রীলঙ্কা।

গতবারের টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আরবের আক্রমণের মুখে ২০ ওভারে মাত্র ১২৯ রান করতে সমর্থ হয় শ্রীলঙ্কা। উল্লেখযোগ্য ব্যাটিং বলতে দীনেশ চাণ্ডীমাল যিনি শ্রীলঙ্কার হয়ে অর্ধশতক করেছেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুরন্ত লেন্থ বোলিং আক্রমণের মুখে পড়ে নাস্তানাবুদ হয় আরবের ব্যাটসম্যানরা। ২০ ওভারের শেষে ৯ উইকেট খুইয়ে ১১৫ রানে শেষ হয় তাদের ইনিংস।












Click it and Unblock the Notifications