এশিয়া কাপ : বাংলাদেশে মশার অত্যাচারে অস্থির ভারতীয় ক্রিকেটাররা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : এশিয়াকাপ টি২০-র উদ্বোধনী ম্যাচে আয়োজক দলের মুখোমুখি হওয়ার আগেই নয়া সমস্যার মুখে ভারতীয় ক্রিকেটাররা।

সমস্যা খেলা সংক্রান্ত বিষয় নয়। সমস্যা হল বাংলাদেশের রাজধানী ঢাকায় ২ লক্ষ মশার অত্যাচার। আজ্ঞে হ্যাঁ, মশা। অনুশীলনের সময়েও মশার হাত থেকে নিস্তার মিলছে না। আর তার জেরে অনুশীলনেও মন বসাতে পারছেন না ক্রিকেটাররা। [ আজ এশিয়া কাপে ভারত-বাংলাদেশ মহারণ : ধোনি না খেললে ব্যাটিং অর্ডার খোলনলচে পাল্টানোর ইঙ্গিত]

এশিয়া কাপ : বাংলাদেশে মশার অত্যাচারে অস্থির ভারতীয় ক্রিকেটাররা

এবিপি নিউজে একটি ভিডিওতে সুরেশ রায়না বলেন, "এখানে দুলক্ষ মশা রয়েছে।" কথা বলতে বলতেও যেন নড়েচড়ে মশার থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছেন রায়না। শিখর ধাওয়ানের বিরক্তি, "ব্যাট করার সময়ও মশা কামড়াচ্ছে।"

এই সমস্যার থেকে নিস্তার নেই বিরাট কোহলি, যুবরাজ সিংয়েরও। ভয়ের চোটে তো অধিকাংশ সময় মাঠে মাথা থেকে তোয়ালে জড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে ভারতের দুই তারকা ব্যাটসম্যানকে।

২০১১ সালে বিশ্বকাপের সময় ঢাকা সিটি কর্পোরেশন বা ডিসিসি একটি বিশেষ দল তৈরি করেছিল যাদের কাজ ছিল এটা সুনিশ্চিত করা যাতে মশার জন্য যাতে ক্রিকেটারদের সমস্যায় পড়তে না হয়।

"এখানে দুলক্ষ মশা রয়েছে।" মশা তাড়াতে তাড়াতে বললেন সুরেশ রায়না

এবারও ভারতীয় ক্রিকেটারদের অনুশীনলের আগে বাংলাদেশের আধিকারিকরা মাঠে মশা তাড়ানোর ওষুধ ছড়ানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাতে অবশ্য মশাদের আক্রমণের হাত থেকে রেহাই পাননি ভারতীয় ক্রিকেটাররা।

যদিও বাংলাদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, "বাংলাদেশে সফরে যখন আসবেন, তখন ম্যালেরিয়া যাতে না হয় তার জন্য মশার কামড় এড়িয়ে চলতে হবে। ম্যালেরিয়া আটকানোর জন্য প্রয়োজনে সফরে আগে, সফরের সময় ও পরে ওষুধের প্রয়োজনীয়তা আছে। কোথায় যাচ্ছেন, আপনার ভ্রমণ পরিকল্পনা কী এখানে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি বেশিক্ষণ খোলা আকাশের নিচে সময় কাটান তাহলে চিকিৎসকের পরামর্শ নিন কীভাবে ম্যালেরিয়া এড়ানো যাবে।"

২৪ ফেব্রুয়ারি থেকে থেকে ৬ মার্চ এশিয়া কাপ টি২০ সিরিজ চলবে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী এই সিরিজে অংশগ্রহণ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+