এশিয়া কাপে কাল ভারত-শ্রীলঙ্কা! রোহিত-বিরাটরা কীভাবে পৌঁছে যেতে পারেন ফাইনালে?

এশিয়া কাপে গ্রুপ পর্বের খেলায় পাকিস্তান ও হংকংকে দাপটের সঙ্গেই হারিয়েছিল ভারত। যদিও গতকাল সুপার ফোরে পাকিস্তান ১ বল বাকি থাকতে ভারতকে ৫ উইকেটে পরাস্ত করেছে। ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা রবিবাসরীয় ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ দেখার প্রতীক্ষায় রয়েছেন। পাকিস্তানের কাছে হারলেও রোহিত শর্মার দলের সামনে এশিয়া কাপের ফাইনালের দরজা খোলাই রয়েছে।

সুপার ফোরের চিত্র

সুপার ফোরের চিত্র

এশিয়া কাপে সুপার ফোরে এই মুহূর্তে শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি করে ম্যাচ জিতে দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে। শ্রীলঙ্কার নেট রান রেট ০.৫৮৯, পাকিস্তানের ০.১২৬। সুপার ফোরের পয়েন্ট তালিকার প্রথম দুটি দল যাবে ফাইনালে। পয়েন্ট তালিকার তিনে রয়েছে ভারত, চারে আফগানিস্তান। ভারতের নেট রান রেট মাইনাস (-) ০.১২৬, আফগানিস্তানের মাইনাস (-) ০.৫৮৯। আফগানিস্তান চলতি এশিয়া কাপে প্রথম দল হিসেবে সুপার ফোরে উঠেছিল। যদি বুধবার পাকিস্তানের কাছে আফগানিস্তান হেরে যায় তাহলে তারা টুর্নামেন্ট থেকেও ছিটকে যাবে।

জোড়া জয় দরকার

জোড়া জয় দরকার

ভারতের ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ কাল। আফগানিস্তানের বিরুদ্ধে খেলা বৃহস্পতিবার। অর্থাৎ মহম্মদ নবি, রশিদ খানদের পরপর দুই দিন খেলতে হবে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। বুধবারের ম্য়াচটি শারজায়, বৃহস্পতিবার দুবাইয়ে। শুক্রবার পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভারত যদি দুটি ম্যাচেই জিতে যায় তাহলে রোহিত শর্মারা ফাইনালে যেতে পারবেন। তবে ভারতকে দুটি ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে, যাতে নেট রান রেট ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ গুরুত্বপূর্ণ

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ গুরুত্বপূর্ণ

কালকের ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে কারা ফাইনালে যেতে পারবে সেই বিষয়টি। চলতি বছর ভারত টি ২০ আন্তর্জাতিকে দেশের মাটিতে শ্রীলঙ্কাকে পরাস্ত করেছিল। ফলে রোহিত শর্মারা নামবেন ফেভারিট হিসেবেই। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে আফগানদের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে উঠেছে। সুপার ফোরের ম্যাচে আবার আফগানিস্তানকে হারিয়েছে দাসুন শনাকার দল। ভারত যদি বাকি দুটি ম্যাচের একটিতে হেরে যায় তাহলে ফাইনালে ওঠার পথ কার্যত বন্ধ হয়ে যাবে। শ্রীলঙ্কা যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে দাসুন শনাকার দল ফাইনালের দিকে পা বাড়াবেন। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে চার। ভারত কোনওভাবেই চার পয়েন্টে পৌঁছাতে পারবে না।

কী হলে কী হতে পারে?

কী হলে কী হতে পারে?

পাকিস্তান যদি আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে বাবর আজমদের ফাইনালের পথ কঠিন হয়ে যাবে, তাদের ঝুলিতে থাকবে ২ পয়েন্ট। পাকিস্তান যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে একটি দলকে হারায় এবং একটিতে হেরে যায় তাহলে তাদের ফাইনালের আশা থাকবে, তখন বাবরদের থাকবে ৪ পয়েন্ট। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা করতে হবে রোহিত শর্মার দলের দুটি ম্যাচেই জয়ের জন্য। ভারত ও পাকিস্তানকে যদি শ্রীলঙ্কা হারায় তাহলে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ফাইনালে যাবে। পাকিস্তান যদি আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তান ফাইনালে যাবে। যদি আফগানিস্তান বাকি দুটি ম্যাচেই হেরে যায় এবং পাকিস্তান শ্রীলঙ্কাকে হারায় এবং শ্রীলঙ্কা ভারতকে হারায় তাহলেও ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কোনও দুটি দল যদি ২ বা ৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। ফলে ভারত বাকি ম্যাচগুলি যদি বড় ব্যবধানে জেতে, তাহলে নেট রান রেট ভালো থাকার সুবাদে খুলতে পারে ফাইনালের দরজা। থাকবে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+