ফিরে দেখা এশিয়া কাপ, ১৯৮৬'তে রাজনৈতিক কারণে শ্রীলঙ্কায় খেলতে যায়নি ভারত

১৯৮৬ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় শ্রীলংকায়। রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় দল টুর্নামেন্ট থেকে দল সরিয়ে নিয়েছিল। 
 

এশিয়া কাপ শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ক্রিকেটিয় সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্যে আর এর মাধ্যমেই দ্বিপাক্ষিক সম্পর্কগুলিও উন্নত হবে ভাবা হয়েছিল। কিন্তু আট ও নয়ের দশকে বারবারই এশিয়া কাপকে রাজনীতির শিকার হতে হয়েছে। ভারত যেত না পাকিস্তানে খেলতে, পাকিস্তান আসত না ভারতে। এমনকী ভারত-শ্রীলঙ্কার এরকমটা ঘটেছে।

রাজনৈতিক কারণে শ্রীলঙ্কায় খেলতে যায়নি ভারত

প্রথম বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু ১৯৮৬ সালে শ্রীলঙ্কায় আয়োজিত টুর্নামেন্টে অংশই নেয়নি ভারত। কারণ সেই সময় শ্রীলঙ্কায়, সরকার ও এলটিটিই জঙ্গিদের মধ্য়ে তীব্র লড়াই চলছিল। ১৯৭৬ সালে তামমিল টাইগারদের আন্দোন শুরু হয়েছিল। আটের দশকের মাঝামাঝিতেই সেই আন্দোলন চুড়ান্ত মাত্রা পেয়েছিল।

ভারত সরকার ওই পরিস্থিতিতে ক্রিকেটারদের সেখানে পাঠালোর ঝুঁকি নিতে চায়নি। জানা গিয়েছিল ভারতীয় ক্রিকেটাররাও সেসময় শ্রীল্কায় যেতে আগ্রহী ছিলেন না। তার কারণ ছিল অবশ্য ১৯৮৫-র একটি বিতর্ক।

১৯৮২ সালে আইসিসি টেস্ট খেলার ছাড়পত্র পেয়েছিল শ্রীলঙ্কা। এর তিন বছর পর ঘরের মাঠে কপিলদেবে নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে প্রথম বার সিরিজ জিতেছিল দলীপ মেন্ডিসের শ্রীলঙ্কা। কিন্তু শ্রভারতীয়দের প্রচুর অভিযওগ ছিল সেই সিরিজ নিয়ে। তখনও নিরপেক্ষ আম্পায়ার চালু হয়নি। সেই সুযোগে শ্রীলঙঅকার আম্পায়াররা ভারতীয়দের বিপক্ষে সেই সিরিজে বেশ কিছু আপত্তিকর সিদ্ধান্ত নিয়েছিলেন।

ফলে ১৯৮৭'র এশিয়া কাপে খেলেনি ভারত। তবে সেই টুর্নামেন্টে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু আদতে এই টুর্নামেন্ট দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮১ রানে হারিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা।

ফাইনালে কিন্তু পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফল পাল্টে গিয়েছিল। শ্রীলঙ্কার পেসার কৌশিক ৪ উইকেট নিয়ে ৪৫ ওভারে পাকিস্তানকে ৯ উইকেটে ১৯১ রানে বেঁধে রেখেছিলেন। ব্যাট করতে নেমে রণতুঙ্গার ৫৫ বলে করা ৫৭ রানের ইনিংসে ভর দিয়ে ৪২.২ ওভারে রানটা তুলে দিয়েছিল শ্রীলঙ্কা। পাক লেগ স্পিনার আব্দুল কাদির ৩ উইকেট নিয়েও দলের হার আটকাতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+