অনিশ্চিত এশিয়া কাপ, বিকল্প টুর্নামেন্টের ভাবনা বিসিসিআইয়ের
এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে বিসিসিআই নিরপেক্ষ দেশে এই টুর্নামেন্ট খেলার দাবি জানিয়েছে।বিসিসিআই সচিব জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, 'ভারত এশিয়া কাপ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।'
কিন্তু বিসিসিআইয়ের এই প্রস্তাব একেবারেই পছন্দ নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এই পরিস্থিতিতে এশিয়া কাপ হওয়া নিয়ে এবার অনিশ্চয়তা তৈরি হলো। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে চলতি বছর এশিয়া কাপ নাও হতে পারে।

পাকিস্তানকে চাপে ফেলতে এবার পাল্টা চাল চালল বিসিসিআই। এশিয়া কাপের সময় পাকিস্তানকে বাদ দিয়ে বিসিসিআই পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে ভারতীয় বোর্ড।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে পাক ভূমে ম্যাচ খেলতে নারাজ ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড দাবি তুলেছিল, নিরপেক্ষ কেন্দ্রে গোটা টুর্নামেন্ট আয়োজন করার।পাকিস্তানে না হলে এই টুর্নামেন্ট হতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমীরশাহীতে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। আগামী সেপ্টেম্বর মাসে ২০২৩ এশিয়া কাপ হওয়ার কথা। ২০২৩ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। কিন্ত পরিস্থিতি যা তাতে বিশ্বকাপের বছরে আদৌও এই টুর্নামেন্ট খেলা হবে কিনা সেটা নিয়ে জটিলতা রয়েছে।

পিসিবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, ওডিআই বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না তারা।কিন্তু এশিয়ার মাটিতে বিসিসিআইয়ের বিরুদ্ধে গিয়ে কোনও কিছু করা যে কঠিন তা সহজেই বুঝতে পারছে পিসিবি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications