পাকিস্তানকে সমর্থন শ্রীলঙ্কা-বাংলাদেশের, এশিয়া কাপ বয়কটের পথে ভারত?
এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। এশিয়া কাপ আয়োজনে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য কিছুটা স্বস্তি। পিসিবির বিকল্প ভেন্যুর থিয়োরিকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ফলে নতুন উদ্যেমে ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর চাপ সৃষ্টি করছে পাকিস্তান। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এশিয়া কাপ বয়কটের পথে হাঁটতে পারে বিসিসিআই।
পাক সংবাদ সংস্থার খবর অনুযায়ী আসন্ন কিছু সিরিজ বাতিলের কথা জানিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কান বোর্ডের উপর চাপ সৃষ্টি করেছে পাকিস্তান। তার জেরেই পিসিবির হাইব্রিড মডেলকে সমর্থন জানিয়েছে এই দুই দেশ। প্রথমে ভারতের সঙ্গে সুর মিলিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিল পাকভূমিতে তারা এশিয়া কাপ খেলতে যাবে না।

পাকিস্তানের দ্বিতীয় প্রস্তাব দুটি পর্যায়ে এশিয়া কাপ হোক। প্রথম পর্যায়ের ম্যাচ গুলি তাঁরা নিজেদের দেশে আয়োজন করবে, বাকি ভারতের এবং ফাইনাল ম্যাচ হোক নিরপেক্ষ দেশে।
এই পরিস্থিতিতে নিজেদের অবস্থানে অনড় বিসিসিআই। নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁরা পাক ভূমিতে টুর্নামেন্ট হওয়ার পক্ষপাতী নয়। এমনকি মরুদেশও ভারতের পছন্দের তালিকায় নেই। ভারতীয় বোর্ডের পছন্দ শ্রীলঙ্কা। একান্তই ভারতের প্রস্তাব খারিজ হলে এশিয়া কাপ বয়কটও করতে পারে ভারত।এশিয়া কাপ বাতিল হলে বিসিসিআই এশিয়া কাপের বদলে পাঁচ দেশের একটি ক্রিকেট সিরিজ করার বিকল্প চিন্তাভাবনাও করে রেখেছে।

প্রতিদিনই তাঁরা নিত্যনতুন দাবি জানাচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলর কাছে। প্রথমে তাঁদের প্রস্তাব ছিল শুধু মাত্র ভারতের খেলা নিরপক্ষে ভেন্যুতে হোক। তারপর তাঁরা দাবি জানাল অন্তত প্রথম চারটি রাউন্ডের খেলা তাদের দিতে হবে।শুধু তাই নয়, পাক বোর্ড প্রধান এটাও জানিয়েছেন এই নতুন মডেলও যদি এশীয় ক্রিকেট কাউন্সিল খারিজ করে দেয়, তা হলে পাকিস্তান এশিয়া কাপ খেলবে না। এশীয় ক্রিকেট কাউন্সিল ছেড়েও বেরিয়ে যাবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications